ক্যাটাগরি: পুঁজিবাজার

লিগ্যাসী ফুটওয়্যারের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক কাজী নাফিস আহমেদ তার কাছে থাকা ২ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী মিসেস শামসে আরা জাবীনকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে হস্তান্তর করবেন।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

৩০ এপ্রিলের মধ্যে শেয়ার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করবেন এ উদ্যোক্তা পরিচালক।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার