ক্যাটাগরি: পুঁজিবাজার

মিরাকল ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২৪–মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে) এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। এর বিপরীতে গত বছরের একই সময়ে লোকসান (ইপিএস) ছিল ৬৪ পয়সা।

এ ছাড়া হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২৫–মার্চ’২৬) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতিলোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে, ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮ টাকা ৯২ পয়সা।

শেয়ার করুন:-
শেয়ার