ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা, গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়নে নতুন উদ্যোগ

সিটি ব্যাংক পিএলসি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বিশেষভাবে দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত গুরুত্ব প্রদান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

এই সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংক দেশে গ্রিন বন্ড ইস্যুতে অগ্রণী ভূমিকা রাখতে চায়। এই চুক্তির আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইস্যুর জন্য কারিগরি সহায়তা প্রদান করবে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছি। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস উন্মোচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়নের সঙ্গে দেশের প্রয়োজনের সংযোগ তৈরি করবে।”

এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং দেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই উদ্যোগ ব্যাংকের পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা শক্তিশালী করার পাশাপাশি একটি টেকসই আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার