শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে জন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এমএন