ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংক যশোর জোনে খেলাপি ঋণ আদায়ে কর্মপরিকল্পনা সভা

রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনে খেলাপি ঋণ আদায় জোরদারে সকল শাখা ব্যবস্থাপক সমন্বয়ে খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে ঋণ খেলাপি যেন না বাড়ে, সে জন্য নিয়মিত মনিটরিং ও তদারকি জোরদার করতে হবে।

রোকনুজ্জামান বলেন, নগদ আদায়, পুনঃতফসিল, নবায়ন এবং প্রয়োজনে সুদ মওকুফের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন তিনি।

সভায় খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন সিএমএসএমই ঋণ বিতরণ, লো-কস্ট ও নো-কস্ট আমানত সংগ্রহ, কৃষি ও পল্লীঋণ এবং হোম লোন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে যশোর জোনের ১৮টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরা অংশগ্রহণ করেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার