ক্যাটাগরি: জাতীয়

ঢাকার যানজট কমাতে প্রযুক্তির ব্যবহার, ১২০ সিগন্যাল অটোমেশনের ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঢাকা শহরের যানজট নিরসনে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত সভা শেষে সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেয়া হয়েছে তাতে এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও সুফল পাবে নগরবাসী।

তিনি বলেন, এরপর স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়া হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার