শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইএমআরডি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ৫ মার্চ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে ৮ মার্চ চিঠির মাধ্যমে পেট্রো বাংলার চেয়ারম্যান মো. আরফানুল হককে কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
এমএন