ক্যাটাগরি: পুঁজিবাজার

ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হচ্ছে।

এদিন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

এর আগে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির কারণে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান ও ঈদের ছুটি শেষে অফিস ও লেনদেনের সময়সূচি আগের নিয়মেই ফিরে যাচ্ছে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ডিএসই ও সিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চলবে।

উল্লেখ্য, রমজান মাসে সংক্ষিপ্ত সময়সূচিতে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এ সময় অফিস কার্যক্রম চলেছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

শেয়ার করুন:-
শেয়ার