হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ ও হুমকিতে ইরান কোনোভাবেই প্রভাবিত হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি `বন্ধ নয়’। জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ইরানের কারণে নয় বলেও উল্লেখ করেন তিনি।
আরাগচি বলেন, `জাহাজগুলো দ্বিধায় রয়েছে, কারণ বিমা কোম্পানিগুলো আপনাদের শুরু করা যুদ্ধকে ভয় পাচ্ছে, ইরানকে নয় ‘ তিনি আরও বলেন, ‘আর কোনো হুমকিতে কোনো বিমা কোম্পানি বা কোনো ইরানি প্রভাবিত হবে না।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ও বিঘ্ন সৃষ্টির জন্য সরাসরি দায়ী করে।
এই বক্তব্যের মাধ্যমে তেহরানের বার্তা স্পষ্ট যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে এবং বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না।