ক্যাটাগরি: আবহাওয়া

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় উপর নির্ভর করবে ঈদুল ফিতরের দিন। তবুও শুক্রবার না হয়ে শনিবার যদি ঈদ হয় তাহলে ওইদিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মার্চ ও এপ্রিল মাস কালবৈশাখীর সময়। এ সময়ে বৃষ্টি ও ঝড়ে বজ্রপাত হওয়ার সম্ভবনা বেশি থাকে।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় উপর নির্ভর করবে ঈদুল ফিতরের দিন। যদি ২৯ রোজা হয় তাহলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হচ্ছে আর তা না হয়ে শনিবার (২১ মার্চ) হয় তাহলে ওইদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, তবে কোথাও অতিভারী বৃষ্টির শঙ্কা নেই। এক দু পশলা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে একসাথে বৃষ্টি হবে না। একেক সময় একেক জায়গায় হওয়ার সম্ভবনা বেশি। যেমন রাজশাহী ও রংপুর এবং ঢাকায় বৃষ্টি হতে পারে সকালের দিকে। বিকেলে বা সন্ধ্যায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বিভাগে বৃষ্টি হতে পারে।

পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। এখনকার বৃষ্টিপাতে বজ্রপাতও বেশি হয়। বজ্রপাত থেকে বাঁচতে ঘরে থাকার বা নিরাপদ আশ্রয় নেয়ার কথা জানান তিনি।

শেয়ার করুন:-
শেয়ার