বিশ্বের ১২২টি দেশের মধ্যে আজ শনিবার বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২০তম। সকাল ৯টা ৫৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কায়রোর বায়ুর মান ৪০৪, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২২৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।
এই শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, যার স্কোর হচ্ছে ২০০। এ ছাড়া ১৬৩ স্কোরে ভিয়েতনামের হো চিন মিন সিটি চতুর্থ অবস্থানে উঠে আসে। এ ছাড়া ১০০ স্কোরে ঢাকা ২০তম অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।