সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রখান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সী পার্ল বীচ, ইনটেক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
এমএন