সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৩৭ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ইনটেক লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং উত্তরা ব্যাংক পিএলসি।
এমএন