ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৮০ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮০টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৯ মার্চ) বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ০০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২২ ও ১৯৩৫ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮০টি, কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার