ক্যাটাগরি: জাতীয়

মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয় নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন।

শেয়ার করুন:-
শেয়ার