ক্যাটাগরি: পুঁজিবাজার

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক পিএলসি কোম্পানিটি ২২ কোটি ৭০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ০১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক পিএলসি, সায়হাম কটন মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন, মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার