গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে অভিনন্দন জানিয়েছে যশোরের পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং চৌগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের পিতা মরহুম তরিকুল ইসলাম ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সফল মন্ত্রী। তার হাত ধরে গোটা যশোর জেলাতে বয়ে গেছে উন্নয়নের জোয়ার। তারই যোগ্য উত্তরসূরী আমাদের প্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত পিতার পথকে অনুসরণ করে যশোরকে সব দিক দিয়ে নতুন সাজে সাজিয়ে তুলবেন এটিই হলো আজকে আমাদের প্রত্যাশা।
বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জনাব জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সহ সভাপতি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও প্রভাষক বিএম হাফিজুর রহমান, যুবদলের আহবায়ক এম এ মান্নান ধনী প্রমুখ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব চৌগাছার আহবায়ক অধ্যক্ষ সিহাব উদ্দিন ও সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম আহবায়ক ইঞ্জি. রাজু আহাম্মেদ, ইমাম হোসেন সাগর।
রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদ এম হাসান মাহমুদসহ সাংবাদিক নেতৃবৃন্দ, চৌগাছা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহা ও সদস্য সচিব রনজিত কুমার।
এমএন