ক্যাটাগরি: সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ হাওলাদারের শেষ বিদায়

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ আহম্মেদ হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী এবং উপজেলা প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় বলা হয়, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ হাওলাদারের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বাধীনতার এই ঋণ কখনো শোধ হবার নয়।

প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার