ক্যাটাগরি: সারাদেশ

তারাবুনিয়া দরবার শরীফে ৫৫তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও পাগড়ি প্রদান সম্পন্ন

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন তারাবুনিয়া দরবার শরীফে মরহুম পীরে কামেল আলহাজ্ব হাফেজ মাওলানা ইদ্রিস সাহেব (রহ.) এবং পীরে কামেল আলহাজ্ব মাওলানা আবুল খায়ের মো. ওবায়েদ উল্লাহ সাহেব (রহ.)-এর স্মরণে ৫৫তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তারাবুনিয়া দরবার শরীফ মাঠে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা আবুছালেহ পীর সাহেব। মাহফিলে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। তারা দুনিয়াবি জীবন, আখিরাত এবং মানুষের হেদায়েতের ওপর গুরুত্বপূর্ণ ও তাত্ত্বিক আলোচনা পেশ করেন।

মাহফিলের বিশেষ মুহূর্ত ছিল, আখেরি মুনাজাতের পূর্বে ৯ জন কোরআনের পাখিকে দস্তারবন্দী (পাগড়ি) পরিয়ে দেওয়া। হিফজ সম্পন্ন করা কোরআনের পাখিরা হলেন:

  • হাফেজ মো. ছিয়াম হোসেন (পিতা: শরীফ আখন)
  • হাফেজ মো. আবু রায়হান (পিতা: শাহজাহান সরকার)
  • হাফেজ মো. ছাকিব আখন হাসান (পিতা: আব্দুল জলিল লস্কর)
  • হাফেজ মো. শাহাদাৎ হোসেন (পিতা: আ. রহমান বকাউল)
  • হাফেজ মো. রাতুল (পিতা: মো. বিল্লাল পাঠান)
  • হাফেজ মো. আবু রায়হান (পিতা: কালা মদ্দীন সরদার)
  • হাফেজ মো. নিজুম আরাফাত (পিতা: হাসান আলী আখন)
  • হাফেজ মো. মাহবুব সরকার (পিতা: নুরে আলম সরকার)
  • হাফেজ মো. জালাল উদ্দিন (পিতা: মুনছুর আহমদ কাজী)

আখেরি মুনাজাতের পূর্বে নতুন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়া যারা এই মাহফিল বাস্তবায়নে শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের জন্যও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও দোয়া করা হয়। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি মাহফিলের মূল কার্যক্রম শেষে ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে আখেরি মুনাজাতের মাধ্যমে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:-
শেয়ার