ক্যাটাগরি: রাজনীতি

রংপুর-৪: ধানের শীষকে পেছনে ফেলে ৫৭ কেন্দ্রে এগিয়ে আখতার হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন এগিয়ে রয়েছেন। এই আসনের মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার চেয়ে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সূত্রমতে, আখতার হোসেন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। এই আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার