ক্যাটাগরি: রাজনীতি

ঢাকা-৬ আসনে ৩ কেন্দ্রে ধানের শীষের প্রার্থী ইশরাক এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাজধানীর কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে থাকা তিনটি ভোটকেন্দ্রের (৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্র) সমন্বিত ফলাফলে তিনি বিশাল জয় পেয়েছেন। এই তিনটি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ধানের শীষ পেয়েছে ২ হাজার ৮০০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।

৩৩ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ ভোট। এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৩৩ এবং ৪১৫।

৩৪ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি।

৩৫ নম্বর কেন্দ্রে এই কেন্দ্রে ধানের শীষের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার