ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে চলছে গণনা। এ নির্বাচনে কক্সবাজার-১ আসনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি তার সহধর্মিনী সাবেক এমপি হাসিনা আহমদ ও কনিষ্ঠ ছেলে সাঈদ ইব্রাহিমকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসেন। তিনি ভোটারদের দীর্ঘ লাইনের পিছনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করেন।
এ সময় তিনি বলেন, গণতন্ত্রের পথে বহু বাধা পেরিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আসছে। গণতন্ত্রের নিয়ম অনুসারে দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিফলনের বাস্তব চিত্র হচ্ছে ভোটারের এই দীর্ঘদিন লাইন। দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রপূর্ণ উদ্ধার করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার বিরোধী একটি পক্ষ ভোটের পরিবেশ নষ্ট করতে দেশের বি়ভিন্ন অঞ্চলে অনিয়ম করছে। গত রাত থেকে মিডিয়ায় তাদের অসৎ উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে। শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠায় দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে এসবে জবাব দেবে।
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এমএন