ক্যাটাগরি: রাজনীতি

সময়ের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন : তারেক রহমান

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতিমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

তিনি আরো বলেন, ‘আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি, ইনশাআল্লাহ।’

শেয়ার করুন:-
শেয়ার