ক্যাটাগরি: রাজনীতি

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: নাসীরুদ্দিন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, মির্জা আব্বাস ও তার সমর্থকরা ভোট ডাকাতির মহোৎসব চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভোট ডাকাতি হয়, তবে মির্জা আব্বাসের ‘রাজত্ব’ তছনছ করে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সেখানে বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, “এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়।”

এরপর সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয় বলে জানান নাসীরুদ্দিন পাটোয়ারী।

শাপলা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।

এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব–‘খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”

এমএন

শেয়ার করুন:-
শেয়ার