ক্যাটাগরি: জাতীয়

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের পার্লামেন্ট প্রতিনিধিদল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ইইউ মিশন জানায়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণের জন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন কমিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এই মিশনে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিরাও যুক্ত রয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার