সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দি প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।
এমএন