ক্যাটাগরি: অন্যান্য

তারাবুনিয়ার কৃতি সন্তান ডা. সাইফুলের প্রাণি চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন

শরীয়তপুরের তারাবুনিয়ার কৃতী সন্তান ডা. সাইফুল ইসলাম প্রাণি চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগ থেকে এমএস ডিগ্রিতে তিনি আউট অব ফোর স্কেলে সিজিপিএ ৪.০০- (৪.০০ এর মধ্যে) অর্জন করেছেন।

শিক্ষাজীবনে ডা. সাইফুল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ শিক্ষাজীবনে তাঁর গবেষণা থেকে এ পর্যন্ত ৮টি আন্তর্জাতিক পাবলিকেশন প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ২৯টি কনফারেন্স পেপার উপস্থাপন করেছেন এবং ৭টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘ ৮ বছরের শিক্ষাজীবন শেষে বর্তমানে নিজ এলাকায় প্রাণিসেবা প্রদানের লক্ষ্যে মেরিনা ভেটেরিনারি কেয়ার প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন নিজ এলাকার প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করছেন।

শৈশব থেকেই ডা. সাইফুল ছিলেন তুখোড় মেধাবী। তাঁর শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ছিল সাফল্যের ছাপ। পিএসসি: ট্যালেন্টপুল বৃত্তি, জেএসসি: সাধারণ বৃত্তি, এসএসসি: গোল্ডেন জিপিএ–৫ (ট্যালেন্টপুল বৃত্তি), এইচএসসি: জিপিএ–৫ ডিভিএম: সিজিপিএ ৩.৮২ (ফার্স্ট ক্লাস সেকেন্ড) এমএস: সিজিপিএ ৪.০০ (৪.০০ এর মধ্যে)

এছাড়াও তিনি শিক্ষাজীবনে ২৫টির বেশি উপবৃত্তি অর্জন করেছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংক স্কলারশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা ফেলোশিপ এবং সাউরেস ফেলোশিপ লাভ করেন।

ডা. সাইফুলের এই সাফল্যের ধারা তাঁর পরিবারজুড়েই বিস্তৃত। তাঁর ছোট ভাই মো. তরিকুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং ছোট বোন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। একই পরিবারের তিন সন্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বীকৃতিস্বরূপ তাঁদের পিতা আ. কাইয়ুম মন্টু হাওলাদারকে উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিভাবক সম্মাননা–২০২৫ প্রদান করা হয়।

ডা. সাইফুলের তাঁর এ সাফল্যে এলাকাবাসী গর্বিত। ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনের জন্য শুভকামনা রইল।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার