ক্যাটাগরি: সারাদেশ

শরীয়তপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে অসহায়, দুস্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটির আয়োজন করে শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম মৃধা, সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মালসহ জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া কিরণ নগরের শিক্ষকবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম মৃধা বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাগবে মানবিক দিক বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আরও জানান, এটি কেবল একটি সাময়িক কর্মসূচি নয়, বরং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার