ক্যাটাগরি: পুঁজিবাজার

গ্রামীনফোনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেড গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২৬ টাকা ৮৯ পয়সা। বিদায়ী বছরের সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৫ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ৪৫ টাকা ৯১ পয়সা ছিল।

সূত্র মতে, গত ৩১ শে ডিসেম্বর,২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই হিসেবে ২০২৫ সালের জন্য গ্রামীণফোন সর্বমোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল। এই মোট লভ্যাংশ কোম্পানিটির ওই বছরের অর্জিত মোট নিট মুনাফার ৯৮ দশমিক ১৬ শতাংশ।

আগামী ২০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার