ক্যাটাগরি: পুঁজিবাজার

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন মিলস লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লি. ৬, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১০, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য সায়হাম কটনের ৭ শতাংশ, খুলনা পাওয়ারের ৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের দশমিক ৫০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৫০ শতাংশ, বিএসআরএম স্টিলসের ৫০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২ শতাংশ,কনফিডেন্স সিমেন্টের ১০ শতাংশ,বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৫ শতাংশ এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার