সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১৬৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৭.৮৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৭.১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৭.০৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৮১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৬.৪৯ শতাংশ, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেডের ৬ শতাংশ এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৫.৪৭ শতাংশ।
এমএন