Connect with us

ধর্ম ও জীবন

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

Published

on

ব্যাংক

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো।

বিশেষ করে রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে। সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আকাশপথে ওমরাহর ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

এছাড়া, হজের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে আগেভাগে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমকে

শেয়ার করুন:-

ধর্ম ও জীবন

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

Published

on

ব্যাংক

আমরা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদের মহিমান্বিত এবং বরকতময়, কল্যাণকর ও সুবাসিত মৌসুম দান করেছেন। এ মহান নিয়ামত এবং বিরাট অনুগ্রহ প্রাপ্তির জন্য আমাদের কর্তব্য হবে একনিষ্ঠচিত্তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়ামের (রোজা) যেসব বিধিবিধান আল্লাহপাক আমাদের ওপর ফরজ/ওয়াজিব করেছেন সেগুলো পালন করা। অর্থাৎ (১) ইমান ও নিষ্ঠার সঙ্গে সিয়াম রাখা, (২) রাতে কিয়ামুল লাইল/তারাবি আদায় করা, (৩) শেষ দশকে লাইলাতুল কদর তালাশ ও ইতেকাফ করা, (৪) সামর্থ্যানুযায়ী সাদকাহ দেওয়া, (৫) কোরআন তিলাওয়াত ও সদ্ব্যবহারের মাধ্যমে সৎ আমলের সৌন্দর্য বর্ধিত করা। নিশ্চয় রামাদান একটি মহান বরকতময় মৌসুম।

কারণ এ মাস কোরআন নাজিলের মাস। যা আত্মশুদ্ধি, রহমত, বরকত, মাগফিরাত প্রাপ্তির ও নাজাতের সুবর্ণ সুযোগ (বাকারা-১৮৩-২১৮৫)। নবী (সা.) বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় এ মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সব গুনা মাফ করে দেবেন (বুখারি ও মুসলিম)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় এবং একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন ‘হে কল্যাণকারী অগ্রসর হও, হে অকল্যাণকামী পিছু হটো (সহিহ বুখারি-১৮৯৯ ও সহিহ মুসলিম-১০৭৯)। এ মাসের শেষ দশকের মধ্যে রয়েছে কদরের রাত, যার ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম (সুরা কদর ১-৩)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রামাদানের সিয়াম জাহান্নামের আগুন থেকে রক্ষা করে (বুখারি-১৮৯৪)। এতদ্ব্যতীত এ মাসের ফরজসমূহের প্রতিদান অন্য মাসের তুলনায় দ্বিগুণ এবং নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। রামাদান মাস প্রাপ্তিতে আমাদের আরও খুশি হওয়া উচিত এ কারণে যে রোজাদারদের পুরস্কার আল্লাহপাক নিজ হাতে দেবেন (বুখারি-১৯০৪)।

তাই আমাদের জন্য হলো রামাদান মোবারকের আগমন উপলক্ষে সব মুসলিমকে শুভেচ্ছা জানানো। আল্লাহ এ মাসকে কল্যাণ ও বরকতের মৌসুম বানিয়েছেন। তাই জীবন শেষ হওয়ার আগেই এ মাসকে গনিমত মনে করি আর আল্লাহর আনুগত্যের দিকে অগ্রসর হই। কারণ মানুষ দুনিয়ায় চিরদিন বাঁচবে না এবং চিরস্থায়ীও হবে না। আমরা আমাদের সেই ভাই ও বোনদের কথা স্মরণ করি, যারা গত বছরও আমাদের মাঝে ছিল তারা এ রামাদান মাসের জন্য অপেক্ষা করেছিল যেটি কল্যাণ ও বরকতের মাস কিন্তু তাদের সময় শেষ হয়ে গিয়েছে এবং তাদের আমল বন্ধ হয়ে গিয়েছে এখন তারা এমন প্রান্তরে অবস্থান করছে যেখানে তাদের সঙ্গে আমল ছাড়া আর কেউই নাই।

এ রামাদান যখন ফিরে এসেছে এবং আমাদের আবার আল্লাহ সুযোগ দিয়েছেন তাই আমরাও ফিরে আসি তাঁর উজ্জ্বল দিনগুলো পালন করতে। যার মাধ্যমে এ মাসের দিন ও রাতগুলো উজ্জীবিত করতে পারি। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, যারা ইমানের সঙ্গে সওয়াব প্রাপ্তির আশায় সিয়াম ও কিয়াম পালন করবে।

আল্লাহ তাঁর দয়া ও অনুগ্রহে আমাদের জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন। অনুরূপভাবে আমরা মুসলিম ভাই ও বোনেরাসহ আমাদের সাবালক সন্তানসন্তানাদির উচিত আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে আমলগুলো রসুল (সা.) এর দেখানো পদ্ধতিতে পালন করা। আরও কর্তব্য হলো, ইবাদতের জন্য পর্যাপ্ত সময় বের করা এবং এই মূল্যবান দিনগুলোতে মুসলিম হিসেবে ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সময় নষ্ট করা উচিত নয়। এ মৌসুমে এমন কাজে সময় ব্যয় করা উচিত যেগুলোর মাধ্যমে নিজেদের উপকার হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে।

মহান আল্লাহর কাছে চাই যাতে তিনি আমাদের সৎ আমলগুলো কবুল করে নেন এবং যাতে এ মাসকে বরকতময় করে দেন ও জাহান্নামের আগুনে থেকে আমাদের বাঁচান। উপরন্তু ভবিষ্যতে তিনি যেন আমাদের এ মাসকে আবার নসিব করেন। হে আল্লাহ আমাদের, আমাদের পিতা-মাতাদের ক্ষমা করুন এবং তাদেরও ক্ষমা করুন; যারা পূর্ববর্তী বছরগুলোতে এ মাসে আমাদের মাঝে ছিল। কিন্তু এ বছর এ মাস পাওয়ার সুযোগ হয়নি। যেহেতু এ মাস পাওয়া একটি বড় নিয়ামত তাই আমাদের উচিত আমাদের সময়গুলো দুআ করার মাধ্যমে কাটানো। আমাদের নিজেদের জন্য, মুসলিম ভাইদের জন্য, দেশের জন্য, মুসলিমদের অবস্থা যথার্থ হওয়ার জন্য এবং মুসলিমদের হক আদায়ের জন্য, তাদের কালিমা এক হওয়ার জন্য এবং সব স্থানে তাদের অবস্থা উন্নতি হওয়ার জন্য। অগণিত সালাত ও সালাম বার্ষিত হোক বিশ্ববাসীর নেতা আল্লাহর বান্দা ও তাঁর রসুল নবী মুহাম্মদ (সা.) তাঁর পরিবার এবং সাহাবিদের ওপর। হে আল্লাহ আমাদের সবাইকে এ মহান মাসের সব ফজিলত নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন।

লেখক: ইসলামিক গবেষক / এমএন 

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

যেসব কারণে রোজা মাকরুহ হয়ে যায়

Published

on

ব্যাংক

রমজান মাস মুমিনের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এ মাসে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা পালন নয়; বরং দৃষ্টি, জিহ্বা, কান ও চিন্তাকেও গোনাহ থেকে সংযত রাখার শিক্ষা দেয় ইসলাম। তাই শরিয়তের দৃষ্টিতে রোজার কিছু বিষয় রয়েছে, যেগুলো রোজা ভঙ্গ না করলেও এর সওয়াব কমিয়ে দেয় বা রোজাকে মাকরুহ করে তোলে।

অনেক সময় অজ্ঞতাবশত বা অসতর্কতার কারণে মানুষ এমন কিছু কাজ করে বসে, যা রোজার আদব ও মর্যাদার পরিপন্থী। তাই রোজার হুকুম-আহকাম জানার পাশাপাশি কোন কাজগুলো রোজাকে মাকরুহ করে তোলে—এ বিষয়ে সচেতন থাকা প্রতিটি মুসলমানের জন্য জরুরি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিচে অর্থসংবাদ পাঠকদের জন্য হাদিস ও ফিকহের আলোকে এমন কয়েকটি কারণ উল্লেখ করা হলো, যেগুলোর কারণে রোজা মাকরুহ হয়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এক : কুলি করার সময় গড়গড়া করা এবং নাকে পানি দেওয়ার সময় উপরের দিকে পানি পৌঁছানো মাকরুহ। হযরত লাকিত ইবনে সবিরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,‘নাকে পানি দেওয়ার সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়। (জামে তিরমিজি : ৭৬৬, সুনানে আবু দাউদ : ১/৩২২, মুসান্নাফ ইবনে আবি শায়বা : ৯৮৪৪)

দুই : এমন কাজ করা মাকরুহ, যার দ্বারা রোজাদার নিতান্তই দুর্বল হয়ে পড়ে। যেমন শিঙ্গা লাগানো।

তিন: রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙ্গবে না। তবে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ রক্ত বের করা মাকরুহ, যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায়। সাবেত আলবুনানী (রাহ.) বলেন, হজরত আনাসকে (রা.) জিজ্ঞাসা করা হলো, রোজার হালতে শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরুহ মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে।’ (বোখারি : ১৯৪০)

চার: রোজার হালতে গিবত করলে, গালি-গালাজ করলে, টিভি-সিনেমা ইত্যাদি দেখলে, গান-বাদ্য শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের গোনাহে লিপ্ত হলে রোজা মাকরুহ হয়ে যায়। আর এ কাজগুলো যে সর্বাবস্থায় হারাম, তা তো বলাই বাহুল্য। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,‘তোমাদের কেউ যখন রোজা রাখে, তখন সে যেন অশালীন কথাবার্তা না বলে ও হৈ চৈ না করে। (বোখারি: ১৯০৪)

সুনানে আবু দাউদের রেওয়ায়েতে এ শব্দ রয়েছে, ‘রোজাদার যেন কোনো অন্যায়-অপরাধে লিপ্ত না হয়’(হাদিস : ৩৩৬৩-১/৩২২)। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মিথ্যা-প্রতারণা ও গোনাহর কাজ ত্যাগ করে না, আল্লাহ তায়ালার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই।’(বোখারি : ১৯০৩, আবু দাউদ : ৩৩৬২-১/৩২২)

নাইম 

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

রোজার আগে যে ৭ জিনিস সংগ্রহে রাখতে পারেন

Published

on

ব্যাংক

বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের প্রস্তুতি। ১৯ ফেব্রুয়ারি পবিত্র এই মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রমজানে নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদত করতে এখন থেকেই ধর্মীয় বইপুস্তক ও বিভিন্ন জিনিসপত্র কেনার চাহিদা বেড়েছে। অনেকেই তসবি, ডিজিটাল জিকির রিং, কোরআন শরিফ, জায়নামাজসহ ধর্মীয় প্রায় সব পণ্য কিনে রাখছেন এখন থেকে।

রমজান মাস শুরুর পর তাড়াহুড়ো না করে প্রস্তুতি হিসেবে এখনি কিনে রাখতে পারেন এমন ৬টি পণ্যের তালিকা তুলে ধরা হলো—

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. তসবি

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রমজানে ইবাদতের জন্য সহায়ক ধর্মীয় জিনিসগুলোর মধ্যে তসবি অন্যতম। রমজান এলেই মানুষ প্রথমে তসবি খোঁজে। কেউ সাধারণ কাঠের তসবি ব্যবহার করতে পছন্দ করেন, কেউ পাথর বা ক্রিস্টালের তসবি পছন্দ করেন। রমজানে বেশি বেশি জিকির করার জন্য তসবি গুরুত্বপূর্ণ। এখনই সংগ্রহ করে রাখতে পারেন তসবি।

২. ডিজিটাল জিকির রিং ও ইলেকট্রনিক কাউন্টার

তসবি পাশাপাশি ডিজিটাল জিকির রিং পছন্দ করেন অনেকে। তরুণদের মধ্যে এসব জিকির রিং বেশ জনপ্রিয়। এই জিকির রিংগুলো ছোট, ব্যবহার করা সহজ এবং যেকোনো জায়গায় নীরবে জিকির ও তাসিবের সংখ্যা গণনা করা যায়। এখনই সংগ্রহ করে রাখতে পারেন ডিজিটাল জিকির রিং ।

৩. কোরআন শরিফ ও অনুবাদগ্রন্থ

রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় কোরআন তিলাওয়াত করা হয় সবচেয়ে বেশি। কোরআনের কপি পুরোনো হয়ে গেলে অথবা কারো বাড়িতে কোরআনের কপি বা অনুবাদ ও তাফসিরগ্রন্থ না থাকলে রমজানের আগে কোরআনের কপি ও এর বাংলা অনুবাদ ও গ্রহণযোগ্য তাফসিরগ্রন্থ কিনে রাখতে পারেন। নিজের জন্য অথবা কাউকে উপহার দেওয়ার জন্যও কিনতে পারেন।

৪. জায়নামাজ

রমজানে যেকোনো নফল ইবাদত ও নামাজের গুরুত্ব অন্য সময়ের তুলনায় বেশি। সুন্দরভাবে নামাজ আদায়ের জন্য জায়নামাজ গুরুত্বপূর্ণ। রমজান শুরুর আগে জায়নামাজ কিনে রাখতে পারেন অগ্রিম।

৫. টুপি ও নামাজের পোশাক

রমজানের ইবাদতে নিজেকে পরিপাটি ও সতেজ রাখতে পোশাক গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। পুরোনো কাপড় পরিচ্ছন করে রাখতে পারেন অথবা নতুন করে টুপি টুপি ও পাঞ্জাবি কিনে রাখতে পারেন। নারীরাও নামাজের আবায়া ও স্কার্ফ কিনে রাখতে পারেন।

৬. খেজুর

ইফতারের অবিচ্ছেদ্য অংশ খেজুর। খেজুর প্রোটিন সমৃদ্ধ। রাসুল (সা.) খেজুর দিয়ে ইফতার করতেন। তাই ইফতারে মুসলমানদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে খেজুর।

৭. আতর

সুগন্ধি মানুষের মনকে সতেজ রাখে। সুগন্ধির মধ্যে অন্যতম সেরা আতর। নবীজি (সা.) নিজেও সুগন্ধি ব্যবহার করতেন এবং পছন্দ করতেন। এক হাদিসে সুগন্ধি ব্যবহারকে আল্লাহর রাসুল সব নবীদের সুন্নত হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত-আতর, বিয়ে, মিসওয়াক ও লজ্জাস্থান ঢেকে রাখা’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৪৭৮)।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

Published

on

ব্যাংক

গণভোটে একাধিক বিষয়ের ওপর একসঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে বাধ্য করায় জনগণকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার খুতবায় তিনি ভোটের অধিকারকে একটি পবিত্র ‘আমানত’ হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুফতি আবদুল মালেক বলেন, গণভোটে পাঁচ থেকে আটটি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে। অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। আলাদা আলাদা অপশন নাই কেন। আপনাদের সিলে কম পড়ছে, না কালিতে টান পড়ছে; কিসে কম পড়ছে। ‘হ্যাঁ’ বলতে হলে সব বিষয়ে ‘হ্যাঁ’ এবং ‘না’ বলতে হলে সব বিষয়ে ‘না’ বলতে হচ্ছে। এতে সাধারণ মানুষ পেরেশানিতে পড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, একজন ভোটার কোনো কোনো বিষয়ের সঙ্গে একমত হতে পারেন, আবার কিছু বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। আলাদা আলাদা প্রশ্ন থাকলে তিনি সেভাবেই উত্তর দিতে পারতেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় তা সম্ভব নয়। এ কারণে মানুষকে জোরপূর্বক একটি অবস্থান নিতে বাধ্য করা হচ্ছে।

খুতবায় তিনি ভোটকে একটি পবিত্র ‘আমানত’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভয়, লোভ বা প্ররোচনায় পড়ে নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে ও সচেতনভাবে ভোট দেওয়া উচিত। এ ক্ষেত্রে বিজ্ঞ ও সৎ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন তিনি।

জাতীয় মসজিদের খতিব বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’- দুটি বিকল্প থাকায় জনগণের যেকোনোটি বেছে নেওয়ার অধিকার রয়েছে। সরকার বা কোনো দল ‘হ্যাঁ’ ভোটে উৎসাহ দিলেও ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়। কাউকে কোনো একটি পক্ষ নিতে বাধ্য করা উচিত নয়।

ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় নাম, প্রতীক বা স্লোগানে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল ইসলামসম্মত- এমন ধারণা ঠিক নয় বলেও মন্তব্য করেন মুফতি আবদুল মালেক। দলগুলোর আদর্শ, ইশতেহার ও কর্মকাণ্ড যাচাইয়ের ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, অনেক দল ইসলামের নাম ব্যবহার করলেও বাস্তবে তাদের কর্মকাণ্ড সেকুলার ধারার মতো হতে পারে। তাই ভোট দেওয়ার আগে সঠিকভাবে যাচাই করা প্রয়োজন।

খুতবার মূল বক্তব্যে মুফতি আবদুল মালেক বলেন, ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে। কোনো চাপ বা প্রলোভনে পড়ে নয়, বরং চরিত্র, তাকওয়া ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ধর্ম ও জীবন

দুনিয়ার মোহ থেকে মুক্তির নবী (সা.)-এর দৃষ্টিভঙ্গি

Published

on

ব্যাংক

মানুষের জীবনে আরাম-আয়েশের আকাঙ্ক্ষা চিরন্তন। একটু স্বস্তি, একটু নরম বিছানা, কিছু আরামদায়ক উপকরণ; এসবকেই আমরা সুখের মাপকাঠি মনে করি। অথচ যিনি ছিলেন সমগ্র মানবজাতির নেতা, আল্লাহর প্রিয়তম রাসুল, তাঁর জীবন ছিল অবিশ্বাস্য সরলতা, সংযম ও দুনিয়াবিমুখতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবন আমাদের শেখায়, প্রকৃত মর্যাদা আরামের মধ্যে নয়; বরং আল্লাহমুখী হৃদয়, সংযমী জীবন ও আখিরাতমুখী দৃষ্টিভঙ্গির মধ্যেই রয়েছে সত্যিকারের সফলতা।
নিচের হাদিসটি দেখুন-

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ نَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى حَصِيرٍ فَقَامَ وَقَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا لَكَ وِطَاءً ‏.‏ فَقَالَ ‏ “‏ مَا لِي وَمَا لِلدُّنْيَا مَا أَنَا فِي الدُّنْيَا إِلاَّ كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا ‏”‏ ‏.‏

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একসময় খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন। তিনি ঘুম হতে জাগ্রত হয়ে দাঁড়ালে দেখা গেল তার গায়ে মাদুরের দাগ পড়ে গেছে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমরা আপনার জন্য যদি একটি নরম বিছানার (তোষক) ব্যবস্থা করতাম। তিনি বললেন, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া তো আর কিছুই নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, তারপর তা ছেড়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল।
(তিরমিজি, হাদিস : ২৩৭৭)

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রকৃত বাস্তবতা অত্যন্ত হৃদয়গ্রাহী উপমার মাধ্যমে তুলে ধরেছেন। দুনিয়া স্থায়ী আবাস নয়; এটি সাময়িক বিশ্রামস্থল মাত্র। যেমন পথিক দীর্ঘ সফরের মাঝে কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে, তেমনি মানুষের প্রকৃত গন্তব্য আখিরাত। তাই দুনিয়ার আরাম-আয়েশ, ভোগ-বিলাস ও প্রাচুর্যের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া একজন মুমিনের জন্য সমীচীন নয়।

এ হাদিস আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, সরল জীবনযাপন মানুষের মর্যাদা কমায় না; বরং তা হৃদয়কে পরিশুদ্ধ ও আল্লাহর নিকটবর্তী করে। দ্বিতীয়ত, দুনিয়ার সাময়িক কষ্ট বা অভাব নিয়ে অতিরিক্ত দুঃখিত হওয়ার কিছু নেই, কারণ এটি চিরস্থায়ী নয়। তৃতীয়ত, জীবনের মূল প্রস্তুতি হওয়া উচিত আখিরাতের জন্য, দুনিয়াকে লক্ষ্য নয়, বরং মাধ্যম হিসেবে গ্রহণ করা।

মোটকথা, একজন মুমিনের দৃষ্টিতে দুনিয়া হলো সফরের পথ, আর আখিরাত হলো স্থায়ী ঠিকানা। যে ব্যক্তি এ সত্য উপলব্ধি করতে পারে, তার জীবন হয়ে ওঠে সংযমী, সচেতন ও উদ্দেশ্যময়; আর সে দুনিয়ার মোহে নয়, বরং চিরস্থায়ী সফলতার পথেই এগিয়ে চলে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার4 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি4 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার4 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার4 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার4 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার4 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার4 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
রাজনীতি10 hours ago

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

ব্যাংক
রাজনীতি15 hours ago

দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে বিএনপি

ব্যাংক
জাতীয়15 hours ago

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

ব্যাংক
জাতীয়15 hours ago

নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

ব্যাংক
রাজনীতি15 hours ago

জয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান আখতারের

ব্যাংক
রাজনীতি16 hours ago

আগামীর বাংলাদেশ হবে মেধা ও প্রযুক্তিনির্ভর: সালাহউদ্দিন আহমদ

ব্যাংক
রাজনীতি16 hours ago

সংসদে যাচ্ছেন সাত স্বতন্ত্র প্রার্থী, তাঁরা কারা

ব্যাংক
রাজনীতি16 hours ago

বিএনপির নিরঙ্কুশ বিজয়: তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি

ব্যাংক
রাজনীতি10 hours ago

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

ব্যাংক
রাজনীতি15 hours ago

দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে বিএনপি

ব্যাংক
জাতীয়15 hours ago

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

ব্যাংক
জাতীয়15 hours ago

নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

ব্যাংক
রাজনীতি15 hours ago

জয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান আখতারের

ব্যাংক
রাজনীতি16 hours ago

আগামীর বাংলাদেশ হবে মেধা ও প্রযুক্তিনির্ভর: সালাহউদ্দিন আহমদ

ব্যাংক
রাজনীতি16 hours ago

সংসদে যাচ্ছেন সাত স্বতন্ত্র প্রার্থী, তাঁরা কারা

ব্যাংক
রাজনীতি16 hours ago

বিএনপির নিরঙ্কুশ বিজয়: তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি

ব্যাংক
রাজনীতি10 hours ago

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ

ব্যাংক
জাতীয়11 hours ago

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

ব্যাংক
রাজনীতি15 hours ago

দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে বিএনপি

ব্যাংক
জাতীয়15 hours ago

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

ব্যাংক
জাতীয়15 hours ago

নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

ব্যাংক
রাজনীতি15 hours ago

জয় পেয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান আখতারের

ব্যাংক
রাজনীতি16 hours ago

আগামীর বাংলাদেশ হবে মেধা ও প্রযুক্তিনির্ভর: সালাহউদ্দিন আহমদ

ব্যাংক
রাজনীতি16 hours ago

সংসদে যাচ্ছেন সাত স্বতন্ত্র প্রার্থী, তাঁরা কারা

ব্যাংক
রাজনীতি16 hours ago

বিএনপির নিরঙ্কুশ বিজয়: তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি