Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি

Published

on

ন্যাশনাল

ক্যাডার পদে নিয়োগ দিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ফল প্রকাশ ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

এমকে

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

Published

on

ন্যাশনাল

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে। অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

Published

on

ন্যাশনাল

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ রাখা হয়েছে। ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

এ ছাড়া, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাসাইল এমদাদ হামিদা কলেজ এবং রাজশাহীর বাগমারার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন

Published

on

ন্যাশনাল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম বিশেষ নিয়োগের মাধ্যমে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।

নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।

নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।

একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।

কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

Published

on

ন্যাশনাল

হাটাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। একইসঙ্গে কান ধরে ওঠবসের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে তিনি বলেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শারীরিক শিক্ষাকেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটে, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।

সর্বমিত্র লিখেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষাকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

তিনি আরও লিখেন, ‘বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে প্রবেশ করে। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করেছে। নিষেধ করতে গেলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়— যা একটি চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে।’

সর্বমিত্র চাকমা দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে ওঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি— এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

১৩ জেলার প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ

Published

on

ন্যাশনাল

দেশের ১৩ জেলায় প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জেলার প্রাথমিক শিক্ষা অফিস পৃথক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব জেলায় আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

ভাইভা তারিখ ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে- গাজীপুর, রাজশাহী, রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে এবং পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার56 minutes ago

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ ফেব্রুয়ারী বিকাল ৫টায়...

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার21 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল...

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার22 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল...

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার23 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন...

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার2 days ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৪৭৬ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

ন্যাশনাল ন্যাশনাল
পুঁজিবাজার3 days ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির ১৩কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন...

ন্যাশনাল ন্যাশনাল
অন্যান্য3 days ago

দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ন্যাশনাল
জাতীয়9 minutes ago

২৯৯ আসনে ব্যালট বিতরণ শুরু আজ

ন্যাশনাল
আইন-আদালত28 minutes ago

শতাধিক গুম-খুনের মামলা : জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ন্যাশনাল
আন্তর্জাতিক37 minutes ago

সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোট চলছে থাইল্যান্ডে

ন্যাশনাল
পুঁজিবাজার56 minutes ago

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ন্যাশনাল
আন্তর্জাতিক1 hour ago

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ন্যাশনাল
খেলাধুলা1 hour ago

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল

ন্যাশনাল
রাজনীতি1 hour ago

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ন্যাশনাল
জাতীয়16 hours ago

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ন্যাশনাল
জাতীয়9 minutes ago

২৯৯ আসনে ব্যালট বিতরণ শুরু আজ

ন্যাশনাল
আইন-আদালত28 minutes ago

শতাধিক গুম-খুনের মামলা : জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ন্যাশনাল
আন্তর্জাতিক37 minutes ago

সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোট চলছে থাইল্যান্ডে

ন্যাশনাল
পুঁজিবাজার56 minutes ago

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ন্যাশনাল
আন্তর্জাতিক1 hour ago

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ন্যাশনাল
খেলাধুলা1 hour ago

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল

ন্যাশনাল
রাজনীতি1 hour ago

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ন্যাশনাল
জাতীয়16 hours ago

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ন্যাশনাল
জাতীয়9 minutes ago

২৯৯ আসনে ব্যালট বিতরণ শুরু আজ

ন্যাশনাল
আইন-আদালত28 minutes ago

শতাধিক গুম-খুনের মামলা : জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ন্যাশনাল
আন্তর্জাতিক37 minutes ago

সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোট চলছে থাইল্যান্ডে

ন্যাশনাল
পুঁজিবাজার56 minutes ago

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ন্যাশনাল
আন্তর্জাতিক1 hour ago

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ন্যাশনাল
খেলাধুলা1 hour ago

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল

ন্যাশনাল
রাজনীতি1 hour ago

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল
জাতীয়2 hours ago

আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ন্যাশনাল
জাতীয়16 hours ago

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি