ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) কোম্পানিটির ১১ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসিআই, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ, লাভেলো আইসক্রিম এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার