Connect with us

কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকে ইংরেজি নববর্ষ উদযাপন

Published

on

পুঁজিবাজার

ইংরেজি নববর্ষ ২০২৬ সালকে স্বাগত জানিয়ে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে নববর্ষ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০২৫ সালে ব‍্যাংকের আমানত, ঋণ, খেলাপী ঋণ আদায়, ট্রেজারী কার্যক্রম ও রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত বছরে ব‍্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন‍্য ব্যাংক তার নিজস্ব উদ্যোগে ফরেনসিক অডিটসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বছর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে অর্থায়নকে আরও অগ্রাধিকার দেওয়া হবে যা কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা উন্নয়নে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন মাইলফলক অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, নতুন বছরে নতুন উদ্যোমে সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও ভালো ফলাফল বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি।

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

মুহূর্তেই পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে

Published

on

পুঁজিবাজার

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে নগদের প্রযুক্তিগত উদ্ভাবন মানুষকে আরো বেশি স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে।

এখন থেকে নগদ গ্রাহকেরা তাদের নগদ ওয়ালেট দিয়ে নিমিষেই পদ্মাসেতুর টোল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘এক পে’ (ঊশচধু) প্ল্যাটফর্মের ইন্টারঅপারেবল টোল পেমেন্ট সিস্টেম ডি-টোলের সাথে নগদ যুক্ত হয়ে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদের মাধ্যমে টোল পরিশোধ করতে গ্রাহককে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে একজন নগদ গ্রাহককে নগদ অ্যাপের টোল অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে নগদ অ্যাপে লগইন করে টোল অপশন বাছাই করতে হবে। এরপর ট্যাপ টু ইউজ অপশন বাছাই করে রেজিস্টার অপশনে ক্লিক করে নিজের নাম লিখতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন্স-এ ক্লিক করে সাবমিট করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দ্বিতীয় ধাপে গ্রাহককে নগদ ওয়ালেট অ্যাটাচ অপশন ক্লিক করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে এবং নিজের নগদ ওয়ালেট নম্বর প্রদান করতে হবে। এরপর গ্রাহক একটি ওটিপি পাবেন, যা প্রদান করতে হবে এবং নগদ পাসওয়ার্ড প্রদান করে ওয়ালেট অ্যাটাচ সম্পন্ন করতে হবে। তৃতীয় ধাপে টপ আপ অপশনে গিয়ে কাঙ্ক্ষিত অঙ্ক বসিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন্স-এ ক্লিক করে সাবমিট করলে টপ আপ সম্পন্ন হবে।

টোল প্রদানে নিজের যানবাহন নগদ ওয়ালেটে যুক্ত করতে যানবাহনের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে এবং ইয়েস (হ্যাঁ) অপশনে ট্যাপ করে ওটিপি প্রদান করতে হবে এবং সাবমিট করতে হবে। এসব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে এরপর থেকে খুব সহজে নগদের মাধ্যমে পদ্মাসেতুর টোল প্রদান করা যাবে।

পাশাপাশি গ্রাহকেরা তাদের নিবন্ধন সম্পন্ন করার পর মাওয়া টোল প্লাজায় বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করে নিতে হবে। নতুন বা প্রথম নিবন্ধন করা গ্রাহকদের একবার এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। এরপর পদ্মাসেতুর ইটিসি লেন ব্যবহার করে পারাপারের সময় নির্ধারিত গতিসীমা অনুসরণ করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

নগদের এই সেবার মাধ্যমে যাতায়াত এখন আরো দ্রুত, স্বাচ্ছন্দ্যময় এবং কোনো ধরনের অপেক্ষা ছাড়া পদ্মাসেতু পারাপার করা যাবে। এরফলে আগে যে ছোটখাটো যানজটে যাত্রীদের অপেক্ষা করতে হতো, এখন আর সেই সমস্যাও থাকবে না নগদের মাধ্যমে টোল পরিশোধ করার মাধ্যমে। এবিষয়ে আরো বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

অভিযোগ জানাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘সেলফ কমপ্লেইন্ট’

Published

on

পুঁজিবাজার

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতে সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট (ই-সিএমএস)’ সেবা।

অভিযোগ জানানোর পর এ সংক্রান্ত সর্বশেষ অগ্রগতির তথ্যও জানার সুযোগ থাকবে এই সেবায়। কয়েকটি সহজ ধাপেই অভিযোগ জানানো এবং পরে এর অগ্রগতি জেনে নেয়ার এই স্বয়ংক্রিয় সেবা বিকাশ গ্রাহককে আরও সক্ষমতা দেবে, পাশাপাশি দ্রুত সেবা পাওয়াকেও নিশ্চিত করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিকাশ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে প্রথমে হোম স্ক্রিনের মেন্যু থেকে ‘গ্রাহক সেবা’ সিলেক্ট করে ‘কমপ্লেইন্ট’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সাবমিট করলেই অভিযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া, ‘কমপ্লেইন্ট’ সেকশনের ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করে গ্রাহক নিজেই দেখে নিতে পারবেন আগে করা অভিযোগগুলোর বিষয়ে কী অগ্রগতি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সেবাটি ব্যবহারের জন্য নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের লেনদেন সংক্রান্ত সমস্যাই জানানো যাবে। গ্রাহকের মূল্যবান সময় বাঁচানো এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই এই সেবার মূল লক্ষ্য।

উল্লেখ্য, নতুন এই সেবার পাশাপাশি লাইভ চ্যাট, ১৬২৪৭ এবং গ্রাহকসেবা কেন্দ্রেও অভিযোগ জানানোর সুযোগ আগের মতোই চালু রয়েছে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন

Published

on

পুঁজিবাজার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন উনুষ্ঠিত হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান। সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং জাতীয় অর্থনীতির স্তম্ভ। এই ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। নিবেদিত হয়ে পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে হবে। এসএমই খাতে বিনিয়োগ আরো সম্প্রসারিত করতে হবে’।

তিনি ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

কাফি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্মেলন করবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

Published

on

পুঁজিবাজার

জাতীয় নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

“পোস্ট ইলেকশন ২০২৬ হরাইজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট” শীর্ষক এই সম্মেলন আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও আলোচক হিসেবে অংশ নেবেন আরএপিআইডির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।

এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, পুঁজিবাজার বিশ্লেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারা নির্বাচন-পরবর্তী অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উপস্থাপন করবেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

Published

on

পুঁজিবাজার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি কার্যকর পুঁজিবাজার ছাড়া টেকসই ও পরিপূর্ণ অর্থনৈতিক...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার9 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার10 hours ago

পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে কাশেম ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১ টি কোম্পানির ৩২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকার...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

দরপতনের শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২১০ টির শেয়ারদর বৃদ্ধি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি6 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত8 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত9 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর

পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি6 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত8 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত9 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর

পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি6 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত8 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত9 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর