ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের সঙ্গে লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১০০৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৩টি কোম্পানির, বিপরীতে ১৩১ কোম্পানির দর কমেছে। আর ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার