ক্যাটাগরি: রাজধানী

মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত পথচারী

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের উপর থেকে চায়ের দোকানের সামনে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। হঠাৎ ঘটে যাওয়া এই হামলায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা অজ্ঞাত এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার