ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও মাহবুবুর রহমান, চেয়ারম্যান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রেসিডেন্ট, আইসিসি-বাংলাদেশ, মীর নাছির হোসেন, সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসিআই এবং নাসির উদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিশেষভাবে উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএ’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী লাইফ বীমা খাতে বেসরকারী বীমা কোম্পানীগুলির প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ১১৫,১০৭ মিলিয়ন ও ২০২৪ সালে ১১৩,৮৯৭ মিলিয়ন টাকা, লাইফ ফান্ড ২০২৩ সালে ৩১৯,১৮২ মিলিয়ন ও ২০২৪ সালে ৩৩২,৩২২ মিলিয়ন টাকা, বিনিয়োগ ২০২৩ সালে ৩৩৪,৬১৩ মিলিয়ন ও ২০২৪ সালে ৩৪২,৯২৯ মিলিয়ন টাকা এবং মোট সম্পদ ২০২৩ সালে ৪৪১,৪১১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৬০,০৪৩ মিলিয়ন টাকা।

নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ৪২,৩৫১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৩,৪৯৫ মিলিয়ন টাকায় উন্নীত হয়। যা গত বছরের তুলনায় শতকরা প্রায় ২.৯০% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সম্পদের পরিমান ১১৬,৪৯৪ মিলিয়ন ও ২০২৪ সালে ১১৯.১৬৭ মিলিয়ন টাকা এবং বিনিয়োগ ২০২৩ সালের ৫৭,৭২০ মিলিয়ন ও ২০২৪ সালে ৫৬,১৪০ মিলিয়ন টাকা।

বার্ষিক সাধারণ সভায় (১) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন (২) ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং (৩) ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার