Connect with us

বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

Published

on

পুঁজিবাজার

মুম্বাইয়ের ব্যস্ত সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে এক মদ্যপ গাড়িচালকের ধাক্কায় আহত হন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর চোট লেগেছে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘কনকাশন’ বলা হয়।

সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে নোরার। সেই লক্ষ্যেই অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পুলিশি তদন্তে প্রাথমিক তথ্য মিলেছে যে, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান। সৌভাগ্যবশত নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় কোনো আঘাত পাওয়া যায়নি। তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি বা চোট হওয়ায় চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অসুস্থ শরীর ও চিকিৎসকদের বারণ সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। এই কনসার্টে ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের এক ঝলক ভক্তদের উপহার দেওয়ার কথা রয়েছে।

সম্প্রতি নোরার ক্যারিয়ারে বইছে সাফল্যের সুবাতাস। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে বিখ্যাত ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তার পারফরম্যান্স দারুণ প্রশংসিত হয়।

মিউজিকের পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন নোরা। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ এবং ‘কেডি: দ্য ডেভিল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া চলতি বছর ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ তার উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে।

এমকে

শেয়ার করুন:-

বিনোদন

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

Published

on

পুঁজিবাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুঞ্জন ছিল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র কেনেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিতে পারায় তার ফরমটি নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা। হিরো আলমের নির্বাচনের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরআগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

আমরা এখন একসঙ্গে থাকছি না: তাহসান খান

Published

on

পুঁজিবাজার

গেল বছরের শুরুতেই কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি।

এরমধ্যেই খবর, বিয়ের কয়েক মাস থেকেই দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। গায়কের নব্য গড়া সংসার ভাঙতে চলেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুধু তাই নয়, গেল কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুঃসংবাদটি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তাহসান খান বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি।

সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।”

জানিয়েছেন, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি।

তাহসান বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

অভিনয় ছাড়লেন সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না

Published

on

পুঁজিবাজার

সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

নিয়মিতই কাজ করে যাচ্ছিল অভিনয় ও মডেলিংয়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এছাড়াও আর কখনো মুখ দেখাবে না, ইতোমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশু শিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটা নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।

জেমি আরও বলেন, লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমনি

Published

on

পুঁজিবাজার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করতে দেখা গেছে বিভিন্ন অঙ্গনের মানুষকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমনি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

সেই বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’
তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

গানম্যান চান হিরো আলম

Published

on

পুঁজিবাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে যাচ্ছেন শিগগিরই।

তিনি নিরাপত্তার জন্য একজন গানম্যান চেয়ে আবেদন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে অনুরোধ করে আবেদন করবেন তিনি।

পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম।

গেল মাসে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন হিরো আলম। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনো নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে ৪টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি।

হিরো আলম বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।

কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

হিরো আলম বলেন, দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য। তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়বেন বলে প্রস্তুত হচ্ছেন হিরো আলম।

রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি কার্যকর পুঁজিবাজার ছাড়া টেকসই ও পরিপূর্ণ অর্থনৈতিক...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার10 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে কাশেম ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার11 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১ টি কোম্পানির ৩২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকার...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার12 hours ago

দরপতনের শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার12 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২১০ টির শেয়ারদর বৃদ্ধি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়9 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত9 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত10 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর

পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়9 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত9 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত10 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর

পুঁজিবাজার
জাতীয়6 hours ago

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

পুঁজিবাজার
অর্থনীতি7 hours ago

সংকট কেটে যাবে রোজার আগেই, আশ্বস্ত করলেন এলপিজি অপারেটররা

পুঁজিবাজার
জাতীয়7 hours ago

ঢাকায় হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার

পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য: আমির খসরু

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

দুই ব্যাংক থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজার
অর্থনীতি8 hours ago

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন আশা অর্থ উপদেষ্টার

পুঁজিবাজার
জাতীয়8 hours ago

নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

পুঁজিবাজার
জাতীয়9 hours ago

প্রকাশিত হলো পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

পুঁজিবাজার
আইন-আদালত9 hours ago

দুদকের মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক ড্রাইভারের ছেলে

পুঁজিবাজার
মত দ্বিমত10 hours ago

বিশ্বব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা: নীরব সমাজ, শক্তিধর রাষ্ট্র ও ন্যায়ের রূপান্তর