Connect with us
৬৫২৬৫২৬৫২

সারাদেশ

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Published

on

সিডিবিএল

জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছের ডালপালা কাটার জন্য শনিবার (৬ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ—দুই জেলায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট অংশে ১০ ঘণ্টা এবং সুনামগঞ্জ অংশে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, ১১ কেভি সেনপাড়া এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে জানানো হয়— বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল; সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ; এবং শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না। কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়া হবে বলে বিউবো জানিয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে একই দিনে সুনামগঞ্জেও পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সাট-ডাউন নেওয়া হচ্ছে। ফলে বিউবো সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলীরা। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন তারা।

শেয়ার করুন:-

সারাদেশ

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

Published

on

সিডিবিএল

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১০টা) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ভেদরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল আব্বাস আলী উচ্চ বিদ্যালয়

Published

on

সিডিবিএল

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় আয়োজিত মূল্যায়ন কার্যক্রমে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব কাওছার আহমেদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন।

উপজেলা শিক্ষা প্রশাসন সূত্র জানায়, শিক্ষার মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শৃঙ্খলা এবং প্রশাসনিক দক্ষতাসহ একাধিক সূচকের আলোকে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ অর্জনের খবরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত অনুপ্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়ে থাকে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা আশঙ্কাজনক, আটক ৫৩

Published

on

সিডিবিএল

মিয়ানমার থেকে আজ রোববার সকাল ৯টার দিকে আসা গুলিতে বাংলাদেশি এক শিশু আহত হয়েছে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম আফনান (১১)। সে ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস আজ দুপুর আড়াইটার দিকে বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেছিলেন, ওপার থেকে আসা গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও একজন। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা বিস্ফোরণ থামছে না। তিন দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।

অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের বাংলাদেশ সীমান্তের গ্রামগুলোয় ভূকম্পন দেখা দিচ্ছে। কেঁপে উঠছে লোকজনের ঘরবাড়ি। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারে লোকজনের ঘরবাড়ি-চিংড়িঘের ও নাফ নদীতে।

সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মর্টারশেলের বিস্ফোরণ ঘটেছে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১টি গ্রাম কেঁপে উঠছে। লোকজন রাত জেগে সময় পার করেন। অনেকে ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে ছোটেন। নাফ নদী ও স্থলসীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড।

সীমান্তের একাধিক সূত্র জানায়, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও থেমে থেমে গুলিবর্ষণ চলছে। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে।

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ। আজ রোববার সকালে
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ। আজ রোববার সকালেছবি:

উখিয়া-৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউ) সদস্য সিরাজুল মোস্তফা বলেন, তিন দিন ধরে হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে দিনরাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটছে। ওপারের গুলি এসে পড়ছে হোয়াইক্যং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। ওপারের গুলি আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না।

স্থানীয় জেলে মো. রফিক বলেন, আজ সকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় বেড়িবাঁধে গেলে তিনি বেশ কিছু গুলি দেখতে পান। তখন ওপারে গোলাগুলি হচ্ছিল। এ সময় একটি গুলি এসে পড়ে তাঁর পায়ের কাছে মাটিতে। অল্পের জন্য গুলিটি তাঁর শরীরে বিদ্ধ হয়নি।

সম্প্রতি রাখাইন রাজ্য থেকে টেকনাফের আশ্রয়শিবিরে পালিয়ে আসা রোহিঙ্গা মো. আরমান বলেন, রাখাইন রাজ্যের সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। মাঝেমধ্যে জান্তা বাহিনীর বিমান হামলাও চলছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি থমথমে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

Published

on

সিডিবিএল

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে মুহূর্তেই আগুন ধরে গেছে বাসটিতে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ বলছে, ত্রিমুখী সংঘর্ষেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে।

দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্য, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

Published

on

সিডিবিএল

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি টের পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, একাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার4 hours ago

সিডিবিএলের সফটওয়্যার সমস্যায় বিও হিসাব খোলা বন্ধ, ভোগান্তিতে ব্রোকার-বিনিয়োগকারীরা

কেন্দ্রীয় ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সফটওয়্যার সমস্যার কারণে নতুন বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট খোলা...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার5 hours ago

বে-মেয়াদি তিন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড নামের তিনটি বে-মেয়াদি ফান্ডের খসড়া প্রসপেক্টাস...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার6 hours ago

প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় পাচ্ছে আরও ১৪ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরও ১৪ প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮ টি কোম্পানির ২৫ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার টাকার...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার9 hours ago

প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার9 hours ago

দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৫৯ টির শেয়ারদর বৃদ্ধি...

সিডিবিএল সিডিবিএল
পুঁজিবাজার9 hours ago

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সিডিবিএল
জাতীয়14 minutes ago

ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ

সিডিবিএল
জাতীয়40 minutes ago

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে: বার্নিকাট

সিডিবিএল
জাতীয়1 hour ago

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সিডিবিএল
আবহাওয়া1 hour ago

তিন জেলার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

সিডিবিএল
জাতীয়2 hours ago

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাইযোদ্ধা

সিডিবিএল
রাজনীতি2 hours ago

শুধু ফ্যামিলি কার্ড না, ফারমার্স কার্ডও দেবো: নজরুল ইসলাম

সিডিবিএল
জাতীয়3 hours ago

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব পথ খোলা আছে: ভারতের সেনাপ্রধান

সিডিবিএল
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

সিডিবিএল
জাতীয়3 hours ago

পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সিডিবিএল
পুঁজিবাজার4 hours ago

সিডিবিএলের সফটওয়্যার সমস্যায় বিও হিসাব খোলা বন্ধ, ভোগান্তিতে ব্রোকার-বিনিয়োগকারীরা

সিডিবিএল
জাতীয়14 minutes ago

ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ

সিডিবিএল
জাতীয়40 minutes ago

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে: বার্নিকাট

সিডিবিএল
জাতীয়1 hour ago

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সিডিবিএল
আবহাওয়া1 hour ago

তিন জেলার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

সিডিবিএল
জাতীয়2 hours ago

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাইযোদ্ধা

সিডিবিএল
রাজনীতি2 hours ago

শুধু ফ্যামিলি কার্ড না, ফারমার্স কার্ডও দেবো: নজরুল ইসলাম

সিডিবিএল
জাতীয়3 hours ago

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব পথ খোলা আছে: ভারতের সেনাপ্রধান

সিডিবিএল
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

সিডিবিএল
জাতীয়3 hours ago

পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সিডিবিএল
পুঁজিবাজার4 hours ago

সিডিবিএলের সফটওয়্যার সমস্যায় বিও হিসাব খোলা বন্ধ, ভোগান্তিতে ব্রোকার-বিনিয়োগকারীরা

সিডিবিএল
জাতীয়14 minutes ago

ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ

সিডিবিএল
জাতীয়40 minutes ago

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে: বার্নিকাট

সিডিবিএল
জাতীয়1 hour ago

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সিডিবিএল
আবহাওয়া1 hour ago

তিন জেলার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

সিডিবিএল
জাতীয়2 hours ago

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন ৯ জুলাইযোদ্ধা

সিডিবিএল
রাজনীতি2 hours ago

শুধু ফ্যামিলি কার্ড না, ফারমার্স কার্ডও দেবো: নজরুল ইসলাম

সিডিবিএল
জাতীয়3 hours ago

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব পথ খোলা আছে: ভারতের সেনাপ্রধান

সিডিবিএল
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

সিডিবিএল
জাতীয়3 hours ago

পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সিডিবিএল
পুঁজিবাজার4 hours ago

সিডিবিএলের সফটওয়্যার সমস্যায় বিও হিসাব খোলা বন্ধ, ভোগান্তিতে ব্রোকার-বিনিয়োগকারীরা