Connect with us
৬৫২৬৫২৬৫২

ব্যাংক

চূড়ান্ত অনুমোদন পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

Published

on

মেঘনা

ব্যাংকিং খাতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক বোর্ড সভার মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বারবার তারল্য সহায়তা দেওয়ার পরও এসব ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি হয়নি, বরং শেয়ারবাজারে তাদের শেয়ারের দাম ব্যাপকভাবে কমে গেছে এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) এখন ঋণাত্মক।

এই নাজুক পরিস্থিতিতেই একত্রীকরণের মাধ্যমে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দেবে, এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।

অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে একটি অভূতপূর্ব সিদ্ধান্ত হিসেবে দেখছেন, যা দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধার এবং ইসলামী ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে, গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো ভয়াবহ তারল্য সংকটের কারণে কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। আর্থিক এ সংকটে এসব ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ৩৫০ কোটি টাকা তারল্য সহায়তা রেখে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অন্তর্ভুক্ত ৫ ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন গভর্নর। তবে এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ ও সাময়িক বলে জানিয়েছেন মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারভিত্তিক বেতন পাবেন কর্মকর্তারা।

তবে একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।  ১৮ নভেম্বর শহিদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।

শেয়ার করুন:-

ব্যাংক

নির্বাচনী প্রার্থীদের খেলাপি তথ্য প্রস্তুতে ব্যাংকগুলোকে নির্দেশ

Published

on

মেঘনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের খেলাপি ঋণসংক্রান্ত তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রতিবেদন আকারে তৈরি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ বিষয়ে ব্যাংকগুলোকে শিগগির চিঠি দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনের আগে প্রার্থীদের আর্থিক অবস্থান যাচাইয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করতে প্রার্থীদের সব ঋণসংক্রান্ত তথ্য ‘দ্রুত, সঠিক ও পূর্ণাঙ্গভাবে’ প্রস্তুত করার ওপর জোর দিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে ঋণ শ্রেণীকরণ সংক্রান্ত প্রচলিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডেটাবেজে সব ঋণের সঠিক অবস্থা তুলে ধরতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সিআইবি প্রতিবেদনে এখনো বেশ কিছু ঘাটতি রয়েছে। যেমন: ঋণগ্রহীতার পুরনো পরিচয় তথ্য, ঋণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অসম্পূর্ণ তথ্য এবং লেনদেন-বহির্ভূত ক্রেডিট কার্ড ফি বকেয়া থাকার কারণে ভুল শ্রেণীকরণ।

বার্ষিক ফি, নবায়ন ফি বা এ ধরনের লেনদেন-বহির্ভূত বকেয়া চার্জের কারণে যেসব ক্ষেত্রে ঋণকে খারাপ হিসেবে শ্রেণীকরণ করা হয়েছে, সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, বর্তমান নিয়ম অনুযায়ী এসব দায় খেলাপি হিসেবে গণ্য হয় না।

ঋণদাতা ব্যাংকগুলোকে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ধারা ৫ অনুযায়ী ‘খেলাপি’র সংজ্ঞা অনুসারে ঋণগ্রহীতা এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কেওয়াইসি ও ই-কেওয়াইসি তথ্য অবিলম্বে হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া, উচ্চ আদালতে বিচারাধীন সিআইবি-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, যেসব মামলার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা রায় হয়েছে, সেসব তথ্য সিআইবিকে জানাতে হবে, যাতে ডাটাবেজ যথাযথভাবে হালনাগাদ করা যায়।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ব্যাংক

লোকসান বা মূলধন ঘাটতির ব্যাংকে উৎসাহ বোনাস নয়: বাংলাদেশ ব্যাংক

Published

on

মেঘনা

ব্যাংকিং খাতের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, কোনো ব্যাংক যদি আর্থিক লোকসান বা মূলধন ঘাটতির মধ্যে থাকে, তবে তারা তাদের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। শুধুমাত্র প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে অর্জিত মুনাফা থেকে বোনাস দিতে পারবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো শুধুমাত্র প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে অর্জিত মুনাফা থেকেই বোনাস প্রদান করতে পারবে। সুতরাং, পুঞ্জিভূত মুনাফা বা অতিরিক্ত সঞ্চিতি থেকে বোনাস দেওয়া যাবে না। এ ছাড়া, ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণে কোনো ঘাটতি বা সঞ্চিতি ঘাটতি থাকলে, বোনাস দেওয়ার সুযোগ থাকবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া, ব্যাংকগুলোর ব্যাংকিং সূচকের উন্নতি এবং খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি থাকার বিষয়টি বোনাস প্রদানের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। যাতে ২০২৫ সালের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা’ অনুসরণ করতে বলা হয়েছে।

সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা হিসাব করতে হবে প্রভিশন (ঋণ, অগ্রিম বা বিনিয়োগের মূল্য হ্রাস-বৃদ্ধি) বাদ দিয়ে। অর্থাৎ, ব্যাংকগুলোর মুনাফা নির্ধারণ করতে হবে নিট মুনাফা হিসেবে, যা প্রভিশন সমন্বয় করার পর হিসাব করা হবে।

এখন পর্যন্ত ব্যাংকগুলোর মধ্যে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলার অভাব ছিল। এই সমস্যা দূর করতে এবং সুশাসন নিশ্চিত করতে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে একটি অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা তৈরি করে সরকার।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

Published

on

মেঘনা

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে পড়ায় ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবায় ভোগান্তিতে পড়েছেন বহু গ্রাহক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সার্ভার অচল হয়ে যায় বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে ঠিক কখন সার্ভার স্বাভাবিক হবে তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি শুধু জানিয়েছিলেন, সমস্যা সমাধানে কাজ চলমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সার্ভার ডাউনের প্রভাবে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেন পরিচালনার জন্য ব্যবহৃত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রাহকদের আন্তঃব্যাংক লেনদেন, অনলাইন পেমেন্ট ও বিভিন্ন ব্যাংকিং সেবায় জটিলতা দেখা দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিভিন্ন ব্যাংক গ্রাহককে নোটিশ দিয়ে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের প্রান্তে এনপিএসবি সেবা সাময়িকভাবে অকার্যকর রয়েছে। সিস্টেম দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের ওঠা-নামার কারণে পুরো সিস্টেম অফ হয়ে গেছে। বিকেল ৪টার পর থেকেই সমস্যা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ, তবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ টিম সমস্যাটি সমাধানে কাজ করছে।

সার্ভার পুরোপুরি ঠিক হতে কত সময় লাগবে তা নিশ্চিত করা না গেলেও, তিনি আশা প্রকাশ করেন শিগগির সেবাগুলো স্বাভাবিক হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আরিফুজ্জামান

Published

on

মেঘনা

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১ ডিসেম্বর তাকে এই পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে পরিচালক (বৈদেশিক মুদ্রা) হিসেবে কর্মরত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরিফুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি বেসরকারি কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি চট্টগ্রাম অফিসে যোগদানের আগে বিএফআইইউতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডিপার্টমেন্ট অব অফসাইট সুপাভিশন, এসএমই, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। দাপ্তরিত প্রয়োজনে তিনি বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ উপলক্ষে ভারত, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যাল্ড, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ব্যাংক

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে টাকা তোলা যাবে আগামী সপ্তাহ

Published

on

মেঘনা

দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটিয়ে আস্থা ফেরাতে পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক— এই পাঁচ ব্যাংককে একীভূত করে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটির সৃষ্টি। গত রবিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় একীভূতকরণের সিদ্ধান্ত হয়। পরে সোমবার নতুন প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মূলধন কাঠামো
‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর অমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা— যা দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় মূলধন কাঠামোর একটি।

চেয়ারম্যানের বক্তব্য
ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘সরকারি মালিকানায় নতুন একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক বার্তা। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে।’

মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, ব্যাংকের ভিশন, মিশন, আইন-কানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। সামনে পাঁচ ব্যাংকের আইনানুগ একীভূতকরণ এবং পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধন বৃহস্পতিবার
মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকিং খাত পুনর্গঠন ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারের বড় পদক্ষেপ হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার4 hours ago

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার7 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার7 hours ago

শেয়ারবাজারে উল্টো পদচারণা, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হয়েছে এর উল্টো।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার20 hours ago

লোকসান বেড়েছে লুব-রেফের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মেঘনা
জাতীয়12 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়44 minutes ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়1 hour ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়1 hour ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী2 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
জাতীয়12 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়44 minutes ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়1 hour ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়1 hour ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী2 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
জাতীয়12 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়44 minutes ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়1 hour ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়1 hour ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী2 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন