পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ১৯১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫ ও ১৯৩১ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩১ হাজার ৮৭৪ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার এবং তৃতীয় স্থানে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ৩ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ,রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩২৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দর বেড়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস ,এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৮ ফেব্রুয়ারি) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি ২০কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ,ব্র্যাক ব্যাংক,ফাইন ফুডস,মুন্নু ফেব্রিক্স, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ৬৪৬ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৬৪৬ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১০৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২০৩১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৪৬ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৭টি কোম্পানির, বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



