Connect with us
৬৫২৬৫২৬৫২

জাতীয়

ফ্রেশ সুগারে ক্ষতিকর রাসায়নিক: মেঘনা গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

Published

on

মেঘনা

মেঘনা গ্রুপের কোম্পানি মেঘনা সুপার রিফাইনারীর উৎপাদিত ব্র্যান্ড ‘ফ্রেশ সুগারে’ চিনির চেয়ে ‘সালফার ডাই অক্সাইড’-এর মাত্রা অনেক পরিমাণ বেশি বলে প্রমাণ পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য আদালত। ‘সালফার ডাই অক্সাইড সমৃদ্ধ’ নিম্নমানের চিনি তৈরি ও বাজারজাত করায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশের নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি গ্রেফতারের আদেশ দেন। মামলার বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মোহাং কামরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, চিনি প্রক্রিয়াকরণে সালফার ডাই অক্সাইড একটি ব্লিচিং এবং সংরক্ষণকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যা চিনির রঙ উন্নত করে এবং এর স্থায়িত্ব বাড়ায়। এই রাসায়নিকটি ব্যবহার করে তৈরি চিনিকে ‘সালফিটেড চিনি’ বলা হয় এবং এটি একটি সাধারণ প্রক্রিয়াকরণ পদ্ধতি, যদিও এতে কিছু পরিমাণ সালফার থাকতে পারে। সালফার-মুক্ত চিনি তৈরি করা হয় সালফার ডাই অক্সাইড ব্যবহার না করে, যা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মামলার বাদী খাদ্য পরিদর্শক কামরুল যাচাই বাছাইয়ে পাওয়া তথ্যের বরাতে বলেন, খাদ্য উৎপাদনকারী কোম্পানি মেঘনা গ্রুপের মেঘনা রিফাইনারি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে নিম্নমানের চিনি পণ্য বিক্রি করছে। এ কোম্পানির চিনিতে ‘চিনির মাত্রা কম ও সালফারের উপস্থিতি’ পাওয়া গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেঘনা সুগার মিলের উৎপাদিত চিনির একটি নমুনায় ন্যূনতম অনুমোদিত ৯৯.৭০ শতাংশের বিপরীতে ৭৭.৩৫ শতাংশ সুক্রোজ পাওয়া গেছে। একই চিনির নমুনায় সালফার ডাই-অক্সাইড পরীক্ষায় ০.০৮ পিপিএম পাওয়া যায়। বিএসটিআই মানদণ্ড অনুযায়ী, চিনিতে সালফার ডাই-অক্সাইডের কোনো উপস্থিতি থাকার কথা নয় বলে মামলার আবেদনে বলা হয়েছে।

খাদ্য পরিদর্শক কামরুল বলেন, সালফার ডাই-অক্সাইড হলো একটি প্রিজারভেটিভ এবং এটি কৃত্রিমভাবে চিনি সাদা করতে ব্যবহৃত হয়। আর চিনিতে কমমাত্রার সুক্রোজ থাকার অর্থ এতে চিনির বদলে কৃত্রিম মিষ্টি করার উপাদান ব্যবহার করা হয়েছে, ব্যাখায় বলেন ওই কর্মকর্তা। নিরাপদ খাদ্য আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর ঠিক করেছে।

উল্লেখ্য, চিনির বাজারে মেঘনা গ্রুপ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে, যা সিটি গ্রুপের সাথে প্রতিযোগিতা করছে। মেঘনা গ্রুপ এবং সিটি গ্রুপ বাংলাদেশের চিনির বাজারের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান। গত বছর মেঘনা গ্রুপের বাজার হিস্যা ছিল ১৭%, যা সিটি গ্রুপের ১৫% এর চেয়ে বেশি ছিল।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

Published

on

মেঘনা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। দেশজুড়ে রাজনৈতিক দল, ভোটার এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় চূড়ান্তভাবে প্রবেশ করলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিইসি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।

ইসি আরও জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইসি।

ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যেন ঘোষিত তফসিলের আলোকে প্রায় ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন। সেজন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে সব ধরনের প্রস্তুতি শুরু হচ্ছে।

তফসিল ঘোষণার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে। যেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাঠের রাজনীতিতে অংশ নিতে যাওয়া দলগুলো। দেশের বিভিন্ন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ ইসির নিবন্ধিত দলগুলো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে প্রতিশ্রুতির জানান দিচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

Published

on

মেঘনা

সরকার থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার তিনি বিদায়ি ক্যাবিনেট সভায় অংশ নিয়েছেন। ওই সভা থেকে বেরিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সদ্য সাবেক এ উপদেষ্টা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

Published

on

মেঘনা

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

Published

on

মেঘনা

বাংলাদেশসহ চারটি দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশে অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, কারণ হিসেবে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রর (সিডিসি) বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ফক্স নিউজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিডিসি জানিয়েছে, এই সতর্কতা কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটি এসব অঞ্চলে ভ্রমণকারীদের উন্নত সতর্কতা (Enhanced Precautions) অনুসরণের পরামর্শ দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকুনগুনিয়ার কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা প্রতিরোধযোগ্য। আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে টিকা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোগটির সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর এবং তীব্র জয়েন্ট ব্যথা, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে স্থায়ী হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কিছু রোগীর অবস্থা এতটাই গুরুতর হতে পারে যে অঙ্গহানি, তীব্র জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দিতে পারে।

ডব্লিউএইচও প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত চিকুনগুনিয়া কেস এবং ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশেও রোগটির ঝুঁকি বাড়ছে। একই সময়ে ঢাকায় ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে।

চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস শনাক্ত হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। এ ছাড়া সিডিসি সতর্ক করেছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণকারী মার্কিন নাগরিকরাও চিকুনগুনিয়া সংক্রমণের বর্ধিত ঝুঁকিতে থাকতে পারেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

Published

on

মেঘনা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি ও ভিআইপিরা পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তথ্য বিবরণীতে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওইদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মেঘনা মেঘনা
পুঁজিবাজার3 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার4 hours ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার4 hours ago

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার7 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার7 hours ago

শেয়ারবাজারে উল্টো পদচারণা, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হয়েছে এর উল্টো।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার20 hours ago

লোকসান বেড়েছে লুব-রেফের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মেঘনা
জাতীয়41 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়1 hour ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়2 hours ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়2 hours ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী3 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
জাতীয়41 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়1 hour ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়2 hours ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়2 hours ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী3 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
জাতীয়41 minutes ago

তফসিল ঘোষণা, নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মেঘনা
জাতীয়1 hour ago

হুমকি-রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ

মেঘনা
জাতীয়2 hours ago

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

মেঘনা
জাতীয়2 hours ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি2 hours ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি2 hours ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য2 hours ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়2 hours ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়2 hours ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী3 hours ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন