Connect with us
৬৫২৬৫২৬৫২

কর্পোরেট সংবাদ

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই: কর্তৃপক্ষ

Published

on

গ্লোবাল হেভি

সেবার মানোন্নয়নের জন্য সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গুগল প্লে প্রোটেক্ট সতর্কবার্তা দেখানোর ঘটনায় গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের প্লে প্রোটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হন। নগদের পক্ষ থেকে জানানো হয়, গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসির আপডেটের কারণে এ ধরনের বার্তা প্রদর্শিত হয়ে থাকতে পারে। এতে কিছু গ্রাহক বিভ্রান্ত হলেও বিষয়টি চিহ্নিত হওয়ার পর নগদের টেকনিকাল টিম দ্রুত গুগলের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ কাজ করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদ কর্তৃপক্ষ জানায়, তাদের অ্যাপ সম্পূর্ণ নিরাপদ এবং সব ধরনের আন্তর্জাতিক ও স্থানীয় নিরাপত্তা মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ। ব্যবহারকারীদের কোনো ধরনের ব্যক্তিগত তথ্য অ্যাপে সংরক্ষণ করা হয় না বলেও নিশ্চিত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, উদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যবসায়িকভাবে নগদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে নগদ।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

Published

on

গ্লোবাল হেভি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতির ভাষণে বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। একটি গোষ্ঠী দেশের শীর্ষ এ ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সকল দায় পরিশোধ করেছে এ ব্যাংক। ২.৫ কোটি গ্রাহক ও সাধারণ মানুষের আস্থার কারণে এটি সম্ভব হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ইসলামী ব্যাংক হচ্ছে গ্রাহকদের আস্থার প্রতীক। জুলাই বিপ্লবের পরে এ ব্যাংকটিকে পুনরুদ্ধার ও গ্রাহকস্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিচালকবৃন্দকে নিয়োগ দিয়েছে। পরিচালকবৃন্দ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি এ ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা দেয়ার জন্য শেয়ারহোল্ডারদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

Published

on

গ্লোবাল হেভি

২০২৫ সালের প্রথম এগার মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য মাইলস্টোন অর্জন করেছে। ডিপোজিট সংগ্রহে ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে ব্যাংকটি শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। জানুয়ারি-নভেম্বর ২০২৫ সময়ে এই অর্জন ব্যাংকটির টেকসই প্রবৃদ্ধি, শক্তিশালী ব্যালেন্স শিট এবং গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৬ ডিসেম্বর ঢাকায় ব্রাঞ্চ ম্যানেজার্স বিজনেস কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে এই সাফল্য উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, বিভিন্ন রিজিওনের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজাররা।

এমন মাইলফলক অর্জন নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ধারাবাহিক ডিপোজিট প্রবৃদ্ধি শক্তিশালী ব্যালেন্স শিটের ভিত্তি। আমাদের প্রতি গ্রাহকদের অবিচল আস্থাই এই অর্জনে প্রধান ভূমিকা রেখেছে। সুশাসন, শক্তিশালী কমপ্লায়েন্স ও স্বচ্ছতার ভিত্তিতে দেশের সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ভিত্তি ও প্রতিশ্রুতিই আমাদের সাফল্যের মূল চালিকাশক্তি।

দেশব্যাপী বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক টিমের প্রচেষ্টা ও কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আমাদের সহকর্মীদের পেশাদারিত্ব, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং উৎকৃষ্ট সেবার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি এই মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও বই উপহার আইএফআইসি ব্যাংকের

Published

on

গ্লোবাল হেভি

প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি উদ্যোগের আওতায় আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ নভেম্বর) বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও বই বিতরণ করা
হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ট্রেড সার্ভিস সেন্টার ১ এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক লিলু সহ অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বই প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

Published

on

গ্লোবাল হেভি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা

Published

on

গ্লোবাল হেভি

এনআরবিসি ব্যাংক ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯- ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ, বিশেষ করে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল ভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মত ব্যাংকিংখাতে আইএফআরএস-৯ কার্যকরের নির্দেশনা প্রদান করে নীতিমালা জারি করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এই নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা করবে তাতে কাঠামোগত পরিবর্তন আনবে। এটি আমাদের প্রচলিত নিয়ম-ভিত্তিক কাঠামো থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ডে’ রূপান্তরের সূচনা। এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেল বাস্তবায়নের জন্য প্রথম পূর্ণাঙ্গ পদক্ষেপ গ্রহণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ বিশেষ অতিথি ছিলেন এবং ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার9 hours ago

লোকসান কাটেনি গ্লোবাল হেভি কেমিক্যালসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার13 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার13 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার13 hours ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার14 hours ago

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার16 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে উল্টো পদচারণা, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হয়েছে এর উল্টো।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ4 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ5 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি5 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়5 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি5 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ4 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ5 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি5 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়5 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি5 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ4 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ5 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি5 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়5 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি5 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি6 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ6 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর