Connect with us
৬৫২৬৫২৬৫২

আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

Published

on

গ্লোবাল হেভি

মার্কিন সরকারের দীর্ঘতম শাটডাউন শেষ হয়েছে। এবার পুনরায় কার্যক্রম চালু হওয়ার পর ঋণের পরিমাণ আরও বাড়বে, এমন আশঙ্কা এবং ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশায় বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৩৫ দশমিক ৫৬ ডলারে দাঁড়ায়, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসকাল বলেন, শেয়ারবাজারের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোও বাড়ছে। বিনিয়োগকারীরা ফেডের নরম নীতির প্রত্যাশায় আগাম প্রতিক্রিয়া দেখাচ্ছে। সরকার পুনরায় চালু হলেও ঋণের পরিমাণ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, স্বর্ণ ও রুপার প্রকৃত চাহিদা এখনো শক্তিশালী। সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক সূচকগুলো প্রবৃদ্ধি দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা ধাতুর দামের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৩ দিনব্যাপী ইতিহাসের দীর্ঘতম সরকার অচলাবস্থা (শাটডাউন) শেষ করার বিল স্বাক্ষর করেন। এ সময়ে চাকরি ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হয়েছিল।

চুক্তির ফলে সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়ন পাবে। তবে এ সময়ে প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নতুন ঋণ যোগ হবে বলে ধারণা করা হচ্ছে, যা মোট ঋণকে ৩৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে।

ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, চলতি বছর আর অতিরিক্ত সুদহার কমানোর সম্ভাবনা কম। তবে গত মাসে ফেড এক চতুর্থাংশ শতাংশ সুদহার কমিয়েছিল। অর্থনীতিবিদদের মতে, ডিসেম্বরে ফেডের নীতি সভার আগে শ্রম দপ্তরকে নভেম্বরের চাকরি ও মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশে অগ্রাধিকার দিতে হবে।

রয়টার্সের জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ অর্থনীতিবিদই আশা করছেন ফেড আগামী মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত সুদহার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে কোনও সুদ না থাকলেও এটি অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।

এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬১ শতাংশ। গত ২০ অক্টোবর এটি রেকর্ড ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, ইটিএফ বিনিয়োগ বৃদ্ধি ও ফেডের সম্ভাব্য সুদহার কমানোর প্রত্যাশাই মূলত এই উত্থানের কারণ বলে বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে, রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৪ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে, যা ১৭ অক্টোবরের রেকর্ডের কাছাকাছি। প্লাটিনাম স্থিতিশীল রয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৬১৫ ডলারে, আর প্যালাডিয়ামের দাম বেড়েছে ০ দশমিক ৮ শতাংশ, আউন্সপ্রতি ১ হাজার ৪৮৫ দশমিক ২৬ ডলারে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

১০ হাজার ডলারে পৌঁছবে স্বর্ণের দাম

Published

on

গ্লোবাল হেভি

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক স্বর্ণবাজার বড় ধরনের বিক্রির চাপে থাকলেও দীর্ঘমেয়াদে এর দাম নিয়ে অত্যন্ত আশাবাদী বিশ্লেষকরা। স্বর্ণের দাম আউন্সপ্রতি ১০ হাজার ডলারে পৌঁছানোর মতো সাহসী পূর্বাভাসও দিচ্ছেন তারা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভিয়েতনামনেট গ্লোবাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমানে মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিবৈঠককে ঘিরে অনিশ্চয়তার কারণে স্বর্ণের দামে পতন দেখা গেছে। গত ৫ ডিসেম্বর আউন্সপ্রতি ৪,২৬০ ডলারের রেকর্ড উচ্চতা থেকে দাম কমে ৪,১৯৫ ডলারে নেমে এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভ কঠোর অবস্থান বজায় রাখতে পারে, যা ডলার ও বন্ডের ফলনকে শক্তিশালী করে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে এই স্বল্পমেয়াদী পতনকে বাজারের একটি ‘প্রয়োজনীয় সংশোধন’ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘমেয়াদে স্বর্ণের মৌলিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। আন্তর্জাতিক আর্থিক পরিষেবা সংস্থা হেরাউসের ‘আউটলুক ২০২৬’ অনুসারে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণে স্বর্ণ ক্রয়, বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ এবং বিনিয়োগ চাহিদা বাড়ার কারণে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে।

ব্ল্যাকরকের সাবেক পোর্টফোলিও ম্যানেজার এডওয়ার্ড ডাউড আরও এক ধাপ এগিয়ে পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন, বৈশ্বিক ঋণ সংকট, চীনের আগ্রাসী স্বর্ণ সঞ্চয় এবং ব্যাসেল III নীতিমালার আওতায় স্বর্ণকে ‘টিয়ার-১ সম্পদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর দাম আউন্সপ্রতি ১০,০০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তার মতে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা ফেডারেল রিজার্ভকে সুদ কমাতে বাধ্য করবে, যা স্বর্ণের দামের জন্য বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

সুতরাং, বর্তমান বাজার সংশোধন বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ হতে পারে, কারণ দীর্ঘমেয়াদে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনাই প্রবল।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Published

on

গ্লোবাল হেভি

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং স্থবির হয়ে আছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ও একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিপাবলিকান এই নেতা অভিযোগ করেন, কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি আবারও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে বদ্ধপরিকর। তার ভাষায়, প্রশাসন মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন অর্থাৎ ১২০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দেবে। আর এই অর্থায়ন আসবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে শুল্ক রাজস্ব সংগ্রহ করছে, সেখান থেকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য নিচ্ছি, যদি একটু ভেবে দেখেন। তিনি অভিযোগ করেন, বহু দেশ এমনভাবে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও দাবি করেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া মুদ্রাস্ফীতি ও নিম্ন পণ্যমূল্যের প্রভাবে বিপর্যস্ত খামার অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই সহায়তা অপরিহার্য। তার মতে, কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ ও যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড। মার্কিন কৃষিকে পুনরুজ্জীবিত করতে শুল্ককে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেন তিনি।

দীর্ঘ আলোচনায় চাল আমদানি প্রসঙ্গ ওঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। লুইজিয়ানার এক উৎপাদক বলেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ‘ধ্বংসাত্মক’ হয়ে উঠছে। এরপর ট্রাম্পকে জানানো হয়, মার্কিন খুচরা বাজারে বিক্রি হওয়া চালের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। উত্তরে ট্রাম্প বলেন, ঠিক আছে, আমরা এটা দেখছি। এটা খুবই সহজ… শুল্ক আরোপ করলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, তাদের (ভারত) ডাম্পিং করা উচিত নয়… আমি এটা শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা চলতে পারে না।

এসময় ট্রাম্প কানাডা থেকে আসা সারের ওপরও সম্ভাব্য কঠোর শুল্কের ইঙ্গিত দেন, যাতে স্থানীয় উৎপাদন বাড়ানো যায়। তার ভাষায়, অনেক সারই আসে কানাডা থেকে। প্রয়োজন হলে এর ওপর খুবই কঠোর শুল্ক দেবো, কারণ এভাবেই আপনারা এখানে উৎপাদন জোরদার করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা সবাই এটা এখানেই করতে পারি।

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাসমতি, অন্যান্য চালজাত পণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল কেনে ভারত। তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অভিযোগ, বিশেষ করে চাল ও চিনি সংক্রান্ত বিরোধ দুই দেশের আলোচনায় নিয়মিত চাপ সৃষ্টি করছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জাপানে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কবার্তা

Published

on

গ্লোবাল হেভি

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর আগামী এক সপ্তাহ আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের উত্তরের হোক্কাইডো দ্বীপ থেকে টোকিওর পূর্বে চিবা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে, এজন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার রাত ১১টা ১৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানার পর জাপান উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা নামিয়ে নিম্ন-স্তরের সতর্কতা দেয় দেশটির আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জাপানের উত্তর অমোরি উপকূলের মাটির ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক হয়।

ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা যায়।

শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাবে দেশটিতে অন্তত ২৩ জন আহত হয়েছেন। এ ছাড়া অমোরির ২ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Published

on

গ্লোবাল হেভি

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো অঞ্চল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের পর দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামির আঘাত শুরু হতে পারে।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

Published

on

গ্লোবাল হেভি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ার ভেতর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এর ফলে ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি। তার সহায়তায় মাত্র দুই মাস আগে সমঝোতা করেছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার ভোর থেকে সীমান্তজুড়ে গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকায় উভয় দেশই অপর পক্ষকে আক্রমণ শুরুর অভিযোগ করেছে। দীর্ঘ কয়েক সপ্তাহের উত্তেজনা এবং থাইল্যান্ডের পক্ষ থেকে সমঝোতা বাস্তবায়ন স্থগিতের পর পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে মূলত প্রতিশোধ হিসেবে। স্থানীয় সময় সোমবার সকালে এক হামলায় এক থাই সেনা নিহত ও দুই জন আহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

থাইল্যান্ডের মেজর জেনারেল উইন্থাই সুবারি বলেন, চং আন মা পাস এলাকায় কম্বোডিয়ার অস্ত্র-সমর্থনকারী অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওখান থেকে আর্টিলারি ও মর্টার ছুড়ে আনুপং ঘাঁটিতে হামলা করা হয়েছিল, যার ফলে আমাদের একজন সেনা মারা যান ও দু’জন আহত হন।

থাই সেনাবাহিনীর দাবি, সোমবার ভোর ৩টার দিকে কম্বোডিয়ার বাহিনী সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, অনেক দিন ধরে থাই বাহিনী নানা ধরনের উসকানিমূলক আচরণ করছিল।

সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী থাই শহরগুলো থেকে প্রায় ৭০ শতাংশ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। সরানোর সময় আগে-থেকে থাকা শারীরিক জটিলতায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

এর আগে, গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্তযুদ্ধ হয়েছিল। এতে বহু মানুষ প্রাণ হারায় এবং দুই লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে ২৮ জুলাই প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করান।

অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রাম্প ও মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে থাইল্যান্ড ও কাম্বোডিয়া। ওই মুহূর্তকে ট্রাম্প তার বড় কূটনৈতিক সাফল্য বলে দাবি করেছিলেন।

তবে স্বাক্ষরের দুই সপ্তাহের মধ্যেই সমঝোতা ভেঙে পড়তে শুরু করে। সীমান্তে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর চুক্তির অগ্রগতি থামিয়ে দেয় ব্যাংকক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার10 hours ago

লোকসান কাটেনি গ্লোবাল হেভি কেমিক্যালসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার14 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার15 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার15 hours ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার15 hours ago

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার18 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

গ্লোবাল হেভি গ্লোবাল হেভি
পুঁজিবাজার18 hours ago

শেয়ারবাজারে উল্টো পদচারণা, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হয়েছে এর উল্টো।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি7 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়7 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি7 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়7 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল হেভি
কর্পোরেট সংবাদ6 hours ago

১১ মাসে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১৫ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

গ্লোবাল হেভি
অর্থনীতি7 hours ago

আরও ১৫ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

গ্লোবাল হেভি
জাতীয়7 hours ago

সব এক বছরে হয়ে গেলে নির্বাচিত সরকার ৫ বছর সময় নেয় কেন: প্রশ্ন রিজওয়ানার

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

নির্বাচন সহজ নয়, এখন প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারছেন: তারেক রহমান

গ্লোবাল হেভি
রাজনীতি7 hours ago

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

গ্লোবাল হেভি
সারাদেশ8 hours ago

নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

গ্লোবাল হেভি
রাজনীতি8 hours ago

একযোগে পদত্যাগের হুঁশিয়ারি এনসিপির ৪০ নেতাকর্মীর