পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন মাত্র ৮৪ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে হয়েছে মাত্র ৮৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২০ ও ১৯১৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৮৫ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
লোকসান কাটেনি গ্লোবাল হেভি কেমিক্যালসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত অর্থবছরের মতো এবারও প্রথম প্রান্তিকে লোকসান দিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৮৫ পয়সা করেছে করেছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা লোকসান দিয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৬১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭১ টাকা ৫ পয়সা।
এসএম
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৯০ পয়সা বা ৮.০৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৭.৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্সের শেয়ার দর ৫.৮১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হামিদ ফেব্রিক্স পিএলসি, জিএসপি ফাইন্যান্স, নুরানী ডাইং, জেনারেসন নেক্সট, সামিট অ্যালায়েন্স, শ্যামপুর সুগার এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নো এগ্রো। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের দর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্সুরেন্স পিএলসি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওআইমেক্ম ইলেকট্রোডস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ইনটেক লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির ১৫ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৩ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, ডমিনেজ স্টিল, একমি পেষ্টিসাইড, আনোয়ার গ্যালভানাইজিং, লাভেলো আইসক্রিম পিএলসি, খান ব্রাদার্স এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১০৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৩ কোটি ৯০ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬২টি কোম্পানির, বিপরীতে ৬৪ কোম্পানির দর কমেছে। আর ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে




