পুঁজিবাজার
পুঁজিবাজারের পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা
পুঁজিবাজারের পাঁচ ব্যাংকের সম্পদ থেকে দায় বেশি থাকায় একীভূত হওয়া এ ব্যাংকগুলোর শেয়ার মূল্য শূন্য করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না, কারণ প্রতিটি ব্যাংকের প্রতি ১০ টাকার মূল্যের শেয়ারের নিট সম্পদমূল্য সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত নেতিবাচক হয়ে গেছে। ফলে স্পন্সর ও সাধারণ উভয় শ্রেণির শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য শূন্য ধরা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।
এদিকে আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
গভর্নর বলেন, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে এগুলো টেকসইভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না। তাই প্রশাসক নিয়োগ দিয়ে এই ব্যাংকগুলো চালানো হবে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে না, গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে।
একীভূত হওয়া পাঁচ ব্যাংক এখন সরকারি উল্লেখ করে তিনি বলেন, একীভূত হলে প্রথমদিন থেকে বাজারভিত্তিক মুনাফা পাবেন গ্রাহকরা। এলসি ও রেমিট্যান্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা। কোনও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হবে না; তারা আগের মতোই বেতন-ভাতা পাবেন।
সরকার পরিবর্তন হলেও ভয় নেই জানিয়ে মনসুর বলেন, এটি সবচেয়ে শক্তিশালী ব্যাংক হবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এসব ব্যাংকের আর্থিক অবস্থার স্বচ্ছতা আনতে বিশেষ অডিট শুরু করেছে। প্রয়োজন হলে ভবিষ্যতে একীভূতকরণ বা পুনর্গঠনের বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে।
এসআলমসহ যারা ব্যাংক খাত ধ্বংসে অপকর্ম করেছে তারা আর কখনো ফিরতে পারবে না।
পুঁজিবাজার
বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- ইনডেক্স এগ্রো এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ইনডেক্স এগ্রো ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এরমধ্যে ১২ শতাংশ নগদ এবং বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর সমাপ্ত সময়ে মতিন স্পিনিং ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এসএম
পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমকে
পুঁজিবাজার
জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জানুয়ারি বিকাল ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমকে
পুঁজিবাজার
বিআইএফসির সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (১৪ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ১ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার মিলস। কোম্পানিটির শেয়ার দর ৮.৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ারদর ৫.৮৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, রিজেন্ট টেক্সটাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, এইচ আর টেক্সটাইল এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৭৪ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৪ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬ দশমিক ৬১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশনস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ এবং মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।
এমকে



