Connect with us

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

Published

on

আরএকে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু খবর আসছে। প্রতিদিন শত শত ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৫১ হাজার ৪০৪ জনে দাঁড়িয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

ডেঙ্গুতে একদিনে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ৬৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৬৬৭ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করুন:-

স্বাস্থ্য

দেশেই ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের টিকা উৎপাদনে সরকারি উদ্যোগ

Published

on

আরএকে

সরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মতো ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের টিকা এবং অ্যান্টিভেনম উৎপাদন করতে যাচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রফতানির সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসেনসিয়াল ড্রাগস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব টিকার দেশে ব্যাপক চাহিদা থাকায় এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. এ সামাদ মৃধা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের জনস্বাস্থ্যের বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু, জলাতঙ্ক, সাপের কামড় ও হাম বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ প্রতিরোধে স্থানীয়ভাবে টিকা উৎপাদন অত্যন্ত জরুরি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আমরা এক বছরের মধ্যে এই চারটি টিকার উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি আগামী বছরের জুনের মধ্যে উৎপাদন শুরু করে সরকারের কাছে সরবরাহ করা সম্ভব হবে, যোগ করেন তিনি।

এসেনসিয়াল ড্রাগস জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২০ থেকে ২৫ কোটি টাকা। প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি ভায়াল টিকা উৎপাদন করা সম্ভব হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Published

on

আরএকে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ২১২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

Published

on

আরএকে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ শনাক্ত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জন মারা গেছেন। একই সময়ে ঢাকা বিভাগে আরও একজনের হামে মৃত্যু হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন সংক্রমণের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ২০৮ জনের।

এই সময়ের মধ্যে ৩১ হাজার ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

Published

on

আরএকে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম (নিশ্চিতভাবে শনাক্ত) রোগে, আর বাকি ৫ জন মারা গেছে হামের উপসর্গে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৬৫৪ জন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

এই সময়সীমায় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৬০ জনে।

এ পর্যন্ত মোট ৩০ হাজার ৮৮৫ জন রোগী হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

দেশে পৌঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

আরএকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টিকা চালান গ্রহণের পর স্বাস্থ্য খাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (৬ মে) ভিআইপি লাউঞ্জে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় দ্রুততার সঙ্গে টিকার বড় মজুত তৈরি করা সম্ভব হয়েছে। সর্বশেষ চালানে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকার উল্লেখযোগ্য পরিমাণ ডোজ দেশে এসেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, নিয়মিত ভিত্তিতে টিকা সরবরাহ অব্যাহত থাকবে এবং প্রতি সপ্তাহেই নতুন চালান দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। আসন্ন দিনগুলোতে আরও বড় একটি টিকা চালান আসবে বলে তিনি উল্লেখ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে টিকা সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল অবস্থায় আছে এবং অতীতের মতো ঘাটতির কোনো পরিস্থিতি নেই। সরকারের লক্ষ্য হলো একটি স্থায়ী বাফার স্টক গড়ে তোলা, যাতে ভবিষ্যতে কোনো সংকট তৈরি না হয়।

তিনি আরও জানান, সম্প্রতি চলমান টিকাদান কর্মসূচিতে লক্ষ্য অনুযায়ী উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পুরো লক্ষ্যমাত্রা অর্জনের আশা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে টিকা কার্যক্রমে সময় লাগে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য অস্থায়ী চিকিৎসা সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রী আন্তর্জাতিক অংশীদার ও গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সহযোগিতা ও জনসচেতনতার কারণে টিকাদান কার্যক্রম আরও সফলভাবে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

আরএকে আরএকে
পুঁজিবাজার28 minutes ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

আরএকে আরএকে
পুঁজিবাজার1 hour ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে দেরি হচ্ছে বলে...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

আরএকে আরএকে
পুঁজিবাজার3 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরএকে আরএকে
পুঁজিবাজার3 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

আরএকে আরএকে
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

গত সপ্তাহে (০৩-০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
আরএকে
বিনোদন6 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত16 minutes ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার28 minutes ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়38 minutes ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার1 hour ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

আরএকে
খেলাধুলা2 hours ago

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আরএকে
আন্তর্জাতিক2 hours ago

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির

আরএকে
জাতীয়2 hours ago

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান

আরএকে
সারাদেশ2 hours ago

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

আরএকে
বিনোদন6 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত16 minutes ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার28 minutes ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়38 minutes ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার1 hour ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

আরএকে
খেলাধুলা2 hours ago

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আরএকে
আন্তর্জাতিক2 hours ago

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির

আরএকে
জাতীয়2 hours ago

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান

আরএকে
সারাদেশ2 hours ago

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

আরএকে
বিনোদন6 minutes ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

আরএকে
আইন-আদালত16 minutes ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

আরএকে
পুঁজিবাজার28 minutes ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

আরএকে
জাতীয়38 minutes ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

আরএকে
পুঁজিবাজার1 hour ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

আরএকে
খেলাধুলা2 hours ago

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আরএকে
পুঁজিবাজার2 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

আরএকে
আন্তর্জাতিক2 hours ago

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির

আরএকে
জাতীয়2 hours ago

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান

আরএকে
সারাদেশ2 hours ago

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন