Connect with us

আন্তর্জাতিক

ইরানের ৩৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Published

on

সূচকের

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কয়েক দিন পর বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওয়াশিংটন বলেছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের ২১টি প্রতিষ্ঠান ও ১৭ জন ব্যক্তি রয়েছে; যারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সৈন্য, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমকারী মার্কিন বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাগরিকদের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের ২৭ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পর ইরানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ ওই দিন ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও বিভিন্ন ধরনের বিধিনিষেধ পুনর্বহাল করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত শনিবার জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পর ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে প্রথম এই পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে বৈশ্বিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার কবলে পড়া নেটওয়ার্কগুলো ইরান ছাড়াও হংকং, চীন ও জার্মানিসহ কয়েকটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা ইরানি শাসকগোষ্ঠীকে সেই সব অস্ত্র থেকে বঞ্চিত করব, যেগুলো তারা তাদের ক্ষতিকর উদ্দেশ্য পূরণে ব্যবহার করে।

এর আগে, গত সোমবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের মাঝে ব্রিটিশ সরকার ইরান-সংশ্লিষ্ট কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। তার একদিন আগে পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির লক্ষ্য। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে তেহরান।

সোমবার যুক্তরাজ্য ইরানের ৭১টি নতুন নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশটির প্রধান আর্থিক ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ, আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির সমাপ্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর ওই অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত ৮টার দিকে পুনর্বহাল করা হয়েছে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

Published

on

সূচকের

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর রয়টার্স ও ট্রিবিউনের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হলে ফাঁড়ির ছাদ ধসে পড়ে। সে সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা হতাহত হন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। পরে সহায়তায় আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ সূত্র জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করেছে জঙ্গিরা। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।

এ হামলার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে আইআরজিসির

Published

on

সূচকের

ওমান উপসাগরে ইরানের দুটি তেলবাহী জাহাজে কথিত মার্কিন হামলার ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারে কোনো ধরনের হামলা কিংবা বাধা সৃষ্টি করা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহরে কঠোর পাল্টা আঘাত হানা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানি জাহাজ ও তেল ট্যাংকারে আঘাত এলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং শত্রুপক্ষের নৌযানে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ তোলে।

ইরানের দাবি, মার্কিন বাহিনী সম্প্রতি তাদের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক উদ্যোগ স্থগিত করা হলেও পারস্য উপসাগর অঞ্চলে টানটান উত্তেজনা এখনও বিরাজ করছে।

আইআরজিসির এই হুঁশিয়ারি নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

Published

on

সূচকের

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। রোববার চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম সরকার গঠন করায় প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় কয়েকদিন ধরে জোট গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা চলে। বিভিন্ন দলের সমর্থন নিশ্চিত করার পর শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর কাছে জমা দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) ও আইইউএমএলসহ কয়েকটি দলের বিধায়করা তার সরকারকে সমর্থন দিচ্ছেন। সব মিলিয়ে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর ক্ষমতায় এমন একটি রাজনৈতিক শক্তি এলো, যারা রাজ্যের ঐতিহ্যবাহী দ্রাবিড় জোট রাজনীতির অংশ নয়। ফলে বিজয়ের শপথকে অনেকেই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চেন্নাইসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ও সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনা ঘোষণা করবেন বিজয়।

তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মে’র মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

আড়ালে থেকেই ইরানের ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন মোজতবা

Published

on

সূচকের

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হচ্ছে, জনসমক্ষে অনুপস্থিত থাকলেও দেশটির সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে এখনো প্রভাব বিস্তার করছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গুরুতর আহত হন মোজতবা খামেনি। এরপর থেকেই তিনি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন এবং সরাসরি কোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। তার নির্দেশ বিশ্বস্ত দূতদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ধারণা করছে ওয়াশিংটন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ইরান সরকার এসব দাবিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, মোজতবা বর্তমানে সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার দীর্ঘ বৈঠকের তথ্যও প্রকাশ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন প্রশাসনের মতে, ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো অনেকটাই বিভক্ত ও জটিল হয়ে উঠেছে। কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তা স্পষ্ট নয়। এ পরিস্থিতি চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার পথকে আরও কঠিন করে তুলছে।

গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, ইরানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করতে মোজতবার নাম ব্যবহার করছে। ফলে বাস্তবে কতটা ক্ষমতা তার হাতে রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সামরিকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ইরান এখনো পুরোপুরি দুর্বল হয়নি বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। তাদের তথ্য অনুযায়ী, দেশটির ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় অংশ এখনো সক্রিয় রয়েছে এবং যুদ্ধবিরতির সময় ব্যবহার করে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চলছে।

অর্থনৈতিক চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরান আপাতত পিছু হটার বদলে সময় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।

বর্তমানে ইরানের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে উঠে এসেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। কূটনৈতিক ও সামরিক, দুই ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা পশ্চিমা মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনিকে ঘিরে ধোঁয়াশা যত বাড়ছে, ততই অনিশ্চিত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একদিকে যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে ইরান যুদ্ধ ও অবরোধ মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে। ফলে পরিস্থিতি দ্রুত সমাধানের বদলে দীর্ঘস্থায়ী উত্তেজনার দিকেই যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া

Published

on

সূচকের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের তত্ত্বাবধানে সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের ব্যবস্থা নিতে মস্কো প্রস্তুত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতার সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করেছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও একই ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নেয় এবং ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে নেওয়ার প্রস্তাব দেয়। এরপর তেহরানও নিজেদের অবস্থানে অনড় হয়ে পড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুতিন আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। চলমান উত্তেজনা দ্রুত কূটনৈতিকভাবে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচকের সূচকের
পুঁজিবাজার4 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

সূচকের সূচকের
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে দেরি হচ্ছে বলে...

সূচকের সূচকের
পুঁজিবাজার3 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সূচকের সূচকের
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

সূচকের সূচকের
পুঁজিবাজার4 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

সূচকের সূচকের
পুঁজিবাজার4 hours ago

সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
সূচকের
পুঁজিবাজার4 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সূচকের
জাতীয়14 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

সূচকের
আন্তর্জাতিক23 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

সূচকের
আইন-আদালত33 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সূচকের
জাতীয়38 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

সূচকের
অন্যান্য50 minutes ago

মাতৃত্ব

সূচকের
বিনোদন1 hour ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

সূচকের
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

সূচকের
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

সূচকের
জাতীয়2 hours ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

সূচকের
পুঁজিবাজার4 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সূচকের
জাতীয়14 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

সূচকের
আন্তর্জাতিক23 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

সূচকের
আইন-আদালত33 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সূচকের
জাতীয়38 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

সূচকের
অন্যান্য50 minutes ago

মাতৃত্ব

সূচকের
বিনোদন1 hour ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

সূচকের
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

সূচকের
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

সূচকের
জাতীয়2 hours ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

সূচকের
পুঁজিবাজার4 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সূচকের
জাতীয়14 minutes ago

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৪ হাজার প্রার্থীর ডকুমেন্ট যাচাইয়ে পুলিশি তদন্ত

সূচকের
আন্তর্জাতিক23 minutes ago

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

সূচকের
আইন-আদালত33 minutes ago

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সূচকের
জাতীয়38 minutes ago

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী

সূচকের
অন্যান্য50 minutes ago

মাতৃত্ব

সূচকের
বিনোদন1 hour ago

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

সূচকের
আইন-আদালত1 hour ago

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

সূচকের
পুঁজিবাজার1 hour ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

সূচকের
জাতীয়2 hours ago

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী